ছুটির দিনে নতুন ইনিংস শুরু বর্ষার

স্টাফ রিপোর্টার, কলকাতা : অপেক্ষার অবসান। রাজ্যে নতুন ভাবে গতিপ্রাপ্ত হল বর্ষা। এমটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবারের মধ্যে বর্ষা যে নতুন ভাবে  ইনিংস শুরু করতে পারে তার পূর্বাভাস আগেই দিয়েছিলেন আবহবিদরা। সেই মতোই রবিবারে বর্ষা মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ করে গেল।

১১ জুন দক্ষিণবঙ্গ দিয়ে রাজ্যে প্রবেশ করেছিল বর্ষার মেঘ। ১২ তারিখ সারাদিন অঝোরে বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও শুরু হয় বৃষ্টি। কিন্তু ১৩ জুন থেকেই সব উধাও হয়ে যায়। বৃষ্টি থেমে যায় রাজ্যের দুই প্রান্তেই। তবুও পাহাড়ে ধাক্কা লেগে মেঘ উত্তরবঙ্গে বৃষ্টি ঝরালেও দক্ষিণে শুরু হয় দাবদাহ।

আরও পড়ুন: যুবক খুনের এক সপ্তাহ পরও থমথমে রায়না

তাপমাত্রা গিয়ে থেকে ৪০-এর কাঁটায়। এমন দাবদাহ সারা গ্রীষ্ম জুড়ে দেখেনি বাংলার মানুষ। আষাঢ় শুরু হতে সেটাই শুরু হয় দক্ষিণবঙ্গ জুড়ে। মাঝে তাপপ্রবাহ কমলেও স্থান নেয় অস্বস্তিকর ঘাম। বর্ষার জন্য হাহাকারের পরিস্থিতি হয়ে যায়। টানা ১০ দিন চলার পর চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটে। হাওয়া অফিস জানায়, তাপপ্রবাহ কমবে। ২৩ জুন থেকে ২৫ জুনের মধ্যে বর্ষা  নতুন করে গতি পাবে।

আরও পড়ুন: ‘একমাত্র যোগাসনই ধর্মনিরপেক্ষ এবং বিজ্ঞানসম্মত’

২৩ তারিখ থেকে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয় দক্ষিনবঙ্গে। সঙ্গে ছিল  বিহারের উপর ঘূর্ণাবর্ত। এর হাত ধরেই রাজ্যে নতুন করে বর্ষা গতি পায়। আগামী ৪৮ ঘণ্টায় রাজ্যের সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমান বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে। সঙ্গে তাপমাত্রাও অনেকটা কমবে বলে জানাচ্ছেন আবহববিদরা।

রবিবার বৃষ্টির জেরে কলকাতার তাপমাত্রা ৩১.১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। আগামি ২৪ ঘণ্টায় বৃষ্টি বাড়লে তাপমাত্রা আরও কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

Chobi – library

The post ছুটির দিনে নতুন ইনিংস শুরু বর্ষার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yEPPLU
via IFTTT

Comments