আম চুরিতে বাধা দেওয়ায় আক্রান্ত তিন
স্টাফ রিপোর্টার, মালদহ: আম চুরি করতে বাধা দেওয়ায় আক্রান্ত তিন আম চাষি৷ ঘটনাটি ঘটেছে মালদহের কালিয়াচক থানার আলিপুরে৷ গুরুতর আহত অবস্থায় তিন চাষিকে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ আহতদের নাম দাবিরুদ্দিন মোমিন, এনামুল মোমিন, আনোয়ার মোমিন৷
জানা গিয়েছে, সোমবার সকালে কয়েক জন দুষ্কৃতী ওই চাষিদের আম বাগান থেকে আম চুরি করছিল৷ আর সেই সময় তাদের দেখে ফেলে ওই তিন চাষি৷ এরপরই তাদের বাধা দিতে যান ওই তিন চাষি৷ সেই সময় দুষ্কৃতীরা তিন চাষিদের উপর লাঠি ও রড দিয়ে হামলা চালায়৷ তাঁরা চিৎকার করলে গ্রামবাসীরা ঘটনাস্থলে আসেন৷
আরও পড়ুন: লড়ছেন ইরফান, লন্ডন থেকে অসুস্থ অভিনেতার মর্মস্পর্শী চিঠি
তাঁদের আসতে দেখে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ গুরুতর আহত অবস্থায় তিন চাষি দাবিরুদ্দিন মোমিন, এনামুল মোমিন ও আনোয়ার মোমিনকে গ্রামবাসীরা উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান৷ সেখানেই তাঁরা চিকিৎসাধীন৷ আহতরা ও গ্রামবাসীরা কালিয়াচয়ক থানায় অভিযোগ দায়ের করেন৷ তাঁদের অভিযোগের ভিত্তিতে কালিয়াচক থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷
প্রসঙ্গত, চলতি মাসে গত শনিবার মালদহর রতুয়া বালুপুর এলাকায় বাগানে ঢুকে আম চুরি করতে বাধা দেওয়ায় প্রতিবেশির হাতে আক্রান্ত হয়েছিলেন মা ও ছেলে৷ আহত মহিলার নাম ভারতী ঘোষ ও তাঁর ছেলে বিফল ঘোষ৷ তাঁদেরও আহত অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল৷
আরও পড়ুন: চিড়বিড়ে গরম, বাজারদর চড়া, নাজেহাল জামাইষষ্ঠীর বাজার
ভারতী দেবী ও তাঁর ছেলের অভিযোগ, তাঁদের বাগান থেকে প্রতিবেশি দেবাশিস ঘোষ আম লুট করছিলেন৷ তাঁকে লুট করতে দেখে ফেলেন ভারতী দেবী৷ সেই সময় তাঁরা বাধা দেন দেবাশিষ ঘোষকে৷ এরই জেরে দেবাশিষ তাঁর দলবল নিয়ে এসে ভারতী দেবী ও তাঁর ছেলের উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয়৷ ভারতী দেবীর ডানহাতে গুরুতর আঘাত লাগে৷
গ্রামবাসীরা তাঁদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যান৷ সেখান থেকে তাঁকে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে৷ সেখানেই তাঁরা চিকিৎসাধীন ছিলেন৷ ভারতী দেবীর পরিবার দেবাশিষ ঘোষের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন৷ পরিবারের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷
আরও পড়ুন: হোটেলে বিধ্বংসী আগুনে পুড়ে মৃত পাঁচ
The post আম চুরিতে বাধা দেওয়ায় আক্রান্ত তিন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ykGqJq
via IFTTT
Comments
Post a Comment