নেতৃত্বে ফিরছেন জয়াবর্ধনে
লন্ডন: একদিকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বল বিকৃতি কাণ্ডে দোষি সাব্যস্ত হয়ে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়র দীনেশ চাঁদিমল এক ম্যাচ নির্বাসিত হয়েছেন৷ অন্যদিকে ব্যাট হাতে মাঠে ফিরছেল শ্রীলঙ্কার আর এক প্রাক্তন অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে৷ তাও আবার ক্যাপ্টেন হিসাবেই প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর৷ যদিও জাতীয় দলের হয়ে নয়৷ ইতিমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া জয়াবর্ধনে লর্ডসে তিন দলের টি-২০ সিরিজে নেতৃত্ব দেবেন মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবকে৷
২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘরোয়া টি-২০ লিগ খেলে বেড়ান জয়াবর্ধনে৷ আইপিএল ও বিপিএলে কোচিংও করান তিনি৷ ২০০২ ও ২০০৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধ সেঞ্চুরি করে লর্ডসের সফরকারী দলের সাজঘরের ‘অনার্স বোর্ড’এ দু’বার নাম তোলা মাহেলা ২০১৫ সালে এমসিসি-র সাম্মানিক আজীবন সদস্যপদ পান৷ ৪১ বছর বয়সি প্রাক্তন শ্রীলঙ্কা তারকা নেপাল ও নেদারল্যান্ডসকে নিয়ে আয়োজিত টি-২০ ট্রাই সিরিজে এমসিসি’র অধিনায়কত্ব করবেন৷
আগামী ২৯ জুন লর্ডসে ট্রিপল হেডার টি-২০’র প্রথম দু’টি ম্যাচে এমসিসি মাঠে নামবে আইসিসি-র দু’টি অ্যাসেসিয়েট দেশের বিরুদ্ধে৷ শেষ ম্যাচে দু’দেশ একে অপরের মুখোমুখি হবে৷
জয়াবর্ধনের নেতৃত্বে এমসিসি-র হয়ে মাঠে নামবেন স্কটল্যান্ডের তিন ক্রিকেটার ডিলান বাজ, অ্যালাসডার ইভান্স ও মার্ক ওয়াট৷ তিন স্কটিশ ক্রিকেটার গত ১০ জুন ইংল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক ওয়ান ডে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন৷ তাছাড়া এর আগে দু’টি টি-২০ ম্যাচে এমসিসি-র হয়েও মাঠে নেমেছেন তাঁরা৷
গত ছ’বছরে এই নিয়ে দ্বিতীয়বার লর্ডসে খেলতে নামবে নেদারল্যান্ডস৷ অন্যদিকে ২০১৬’র পর আবার ক্রিকেটের মক্কায় পা পড়বে নেপাল দলের৷
The post নেতৃত্বে ফিরছেন জয়াবর্ধনে appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2M51oh6
via IFTTT
Comments
Post a Comment