অসুস্থ অবস্থায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি পরীমনি
ঢাকা: ফের হাসপাতালে বাংলাদেশের অভিনেত্রী পরীমনি। শুক্রবার রাতে তাঁকে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবল জ্বর থাকায় তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়। এদিন রাতে তাঁর ১০৪ ডিগ্রি জ্বর ছিল।
হাসপাতালে ভর্তি হওয়ার পর মধ্যরাতে সেই খবর নিজেই জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি।
হাসপাতালের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘আবারও।’ তিনি এখন হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ডা. নিখাত শায়লা আফসারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। দিনকয়েক আগেও তাঁকে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তাই, তিনি ওই পোস্টে লিখেছেন ‘Again’.
হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে। রক্ত পরীক্ষার রিপোর্ট শনিবার পাওয়া যাবে। এরপরই চিকিৎসকরা বলতে পারবেন কী ধরনের জ্বরে আক্রান্ত পরীমনি। ইতিমধ্যেই জ্বর কমার জন্য ওষুধ দেওয়া হয়েছে পরীমনিকে।
এর আগে ইদের দিনও হাসপাতালে ভর্তি হতে হয়েছিল পরীমনিকে। বাড়িতে অসুস্থ হয়ে পড়ায় গত ১৬ জুন সকালে তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। তখন হাসপাতাল থেকে জানানো হয়, পরীমনি কোনও কারণে উদ্বেগের জন্যই অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে ২৪ ঘণ্টা ভর্তি ছিলেন তিনি। ওই সময় তাঁর চিকিৎসা করেন ডা. তামজিদ আহমেদ।
গত ১৭ জুন ঘরে ফিরে ফেসবুকে একটি পোস্ট দেন পরীমনি। সেই পোস্টে তিনি লেখেন, ‘আল্লাহ, আমি আপনাকে ভালোবাসি। আর আমি জানি, আপনিও আমাকে অনেক ভালোবাসেন।’ পরীমনির সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘স্বপ্নজাল’। গত ৬ এপ্রিল মুক্তি পেয়েছে ছবিটি।
The post অসুস্থ অবস্থায় অ্যাপোলো হাসপাতালে ভর্তি পরীমনি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KbFcom
via IFTTT
Comments
Post a Comment