নারদের তদন্তে গতি আনতে বড়সড় পদক্ষেপ নিল সিবিআই

স্টাফ রিপোর্টার, কলকাতা: নারদ-কাণ্ডে সরানো হল তদন্তকারী অফিসারকে। সিবিআই স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্তানার নির্দেশে সরানো হল এই মামলার সুপারভাইজিং অফিসার অভয় সিং-কে। তবে তাঁর বদলে কাকে আনা হচ্ছে, সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি।

গত মঙ্গলবার শহরে এসেছেন পা রাখেন সিবিআইয়ের বিশেষ অধিকর্তা রাকেশ আস্থানা৷ এরপর দফায় দফায় বেঠক করেন তিনি।

তদন্তকারী আধিকারিকদের রীতিমত তিরস্কার করেন রাকেশ আস্থানা৷

নারদ কেসের তদন্তের অগ্রগতিতে ক্ষোভপ্রকাশ করেন তিনি৷ এমনকি সারদা কান্ডে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সিট গঠন করা হয়েছিল, তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি৷ এই কাণ্ডে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে এদিন ইঙ্গিত দিয়েছেন বৈঠকে উপস্থিত আধিকারিকরা৷

আরও বিস্তারিত আসছে…

The post নারদের তদন্তে গতি আনতে বড়সড় পদক্ষেপ নিল সিবিআই appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IeK6vU
via IFTTT

Comments