তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার, বহরমপুর: কয়েকদিনের টানা গরম থেকে অবশেষে মিলল মুক্তি৷ সকাল থেকেই অঝোরধারায় বৃষ্টি নামায় এই স্বস্তি মিলল৷ ফলে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই নেমে গিয়েছে৷

গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে কার্যত হাঁসফাঁস অবস্থা হয়েছিল পশ্চিমবঙ্গবাসীর৷ উত্তর ২৪ পরগনা ও বীরভূমের কয়েকটি জায়গায় মঙ্গলবার বিকেলে কয়েক পশলা বৃষ্টি হয়েছিল৷ তার পর সেই ধারা অব্যাহত রইল বুধবার সকালেও৷

আরও পড়ুন: তৃণমূল নেতাদের বিরুদ্ধে এন্টাকাউন্টার করার হুমকি দিলীপের

এদিন সকালে বৃষ্টিতে ভিজল নবাবের জেলা মুর্শিদাবাদ৷ সকাল থেকে কয়েকঘণ্টা টানা বর্ষণ হয় সেখানে৷ একই সঙ্গে বৃষ্টি হয়েছে পাশের জেলা নদীয়াতেও৷

বিস্তারিত আসছে…

The post তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2t90AB8
via IFTTT

Comments