আপের বিরুদ্ধে হাই কোর্টে মামলা বিজেপির

নয়াদিল্লি: কেজরির ধর্ণার বিরুদ্ধে আদালতের দ্বারস্থ বিজেপি৷ সোমবার ধর্ণা তুলে নেওয়ার দাবি জানিয়ে দিল্লি হাই কোর্টে মামলা করলেন বিজেপি বিধায়ক৷ এখনও উপরাজ্যপালের ভবনের বাইরে ধর্ণায় কেজরিওয়াল৷ ৭ দিনের ধর্ণায় অসুস্থও হয়ে পড়ছেন আপ মন্ত্রীরা৷ গতকালই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন দিল্লির স্বাস্থ্যমন্ত্রী৷

সোমবার কেজরির বিরুদ্ধে মামলা করেন বিজেপি বিধায়ক বীজেন্দ্র গুপ্তা৷ তিনি জানান, মুখ্যমন্ত্রী নিজের দায়িত্ব ভুলে ধর্ণায় নেমেছেন,যা মানা যায় না৷ অবশ্য, কেজরির ধর্ণায় সামিল হয়ে হাই কোর্টের রোষে সরকারি আইনজীবীরা৷ সোমবারই ধর্ণায় সামিল সরকারি আইনজীবীদের আদালত জানায়, আদালতের কাজ ছেড়ে ধর্ণায় সামিল হওয়া বেআইনি৷ উপরাজ্যপালের বাড়ির বাইরে ধর্ণা সমর্থনযোগ্য নয়৷ সরকারি আইনজীবীরা নিজেরাই নিয়ম লঙ্ঘন করছেন৷

আমলাদের কাঠগড়ায় তুলে ৭ দিন ধরে ধর্ণায় কেজরিওয়াল ও তাঁর মন্ত্রীরা৷ কেজরির অভিযোগ, বিশেষ কয়েকটি নথি বা ফাইল নারাচারা ছাড়া কোনও কাজ করছেন না আমলারা৷ রাজ্যের মন্ত্রী বা সরকারি কাজে হাত গুটিয়েছেন তাঁরা গত চার মাস ধরে কর্মবিরতির ডাক দিয়েছেন আমলারা৷ রবিবার, কেজিরর অভিযোগকে ধুলোয় মেশাতে মাঠে নামেন আমলারা ৷ সাংবাদিক বৈঠকে আইএসএস সংগঠনের প্রধান মণীষা সক্সেনা জানান, কোনও কর্মবিরতির ডাক আমলারা দেয়নি৷ প্রতিদিনই বিভিন্ন দফতরে কাজ চলছে৷ আমলাদের দেওয়া এই তথ্যে কেজরি বিপাকে পড়েছেন ৷ উচ্চ আদালতে কড়া প্রশ্নের মুখেও পড়েন সরকারি আইনজীবী৷

হাই কোর্টকে সরকারি আইনজীবী জানান, আমলারা মন্ত্রীদের ডাকা কোনও বৈঠকে অংশগ্রহন করছেন না, যা তারা নিজেরাই স্বীকার করেছেন৷ সরকারি আইনজীবীকেও পাল্টা প্রশ্ন করে আদালত ৷ প্রশ্ন ওঠে,আমলারা কাজ করছেন না? তাহলে সরকারি আইনজীবীরা কী করছেন? তাঁরা কি কাজ করছেন? কাদের কথা শুনে ধর্ণায় আইজীবীরা সামিল হচ্ছেন৷ প্রশ্নের উত্তরে, বিষয়টি ব্যক্তিগত সিদ্ধান্ত বলে পিঠ বাঁচান সরকারি আইনজীবী৷

কেজরির ধর্ণাকে এখনও পর্যন্ত মমতা, চন্দ্রশেখর, কুমারস্বামীরা সমর্থন করেছেন৷ নতুন করে উদ্ধব ঠাকরের সমর্থন পেয়েছেন কেজরি৷ অবশ্য, সবচেয়ে বড় রাজনৈতিক চমক হল কংগ্রেসের সমর্থন পাননি কেজরিওয়াল৷ গতকালই কেজরিওয়ালের বিরুদ্ধে মুখ খোলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দিক্ষীত৷ তাই, আঞ্চলিক কয়েকটি দলের সমর্থন কেজরির জন্য পর্যাপ্ত নয়৷ কারণ, ধর্ণার বিরুদ্ধে বিজেপির মামলা, উপরাজ্যপালের কেজরির সঙ্গে এখনও দেখা না করা,সবটাই কেজরিওয়ালের ধর্ণাকে গুরুত্বহীন করে তুলছে বলেই মনে করা হচ্ছে৷ সূত্রের খবর, আপের অন্দরেও ধর্ণা নিয়ে জটিলতার সৃষ্টি হচ্ছে৷

The post আপের বিরুদ্ধে হাই কোর্টে মামলা বিজেপির appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2timoJy
via IFTTT

Comments