ভারত-বিরোধী বলে হিট লিস্টে নাম অপর্না সেন-বরখা দত্তের!
নয়াদিল্লি: ভারত-বিরোধী লোকজনের উপর কড়া নজর রাখছে মোদী সরকার। এমনটাই দাবি করলেন আইনজীবী প্রশান্ত উমরাও পটেল। বিভিন্ন সময় হিন্দুত্বের পক্ষে বিভিন্ন মামলার করে শিরোনামে এসেছেন এই আইনজীবী। রাজনৈতিকভাবে তিনি বিজেপি ঘেঁষা বলেও শোনা যায়। তিনিই ট্যুইটারে একটি ‘হিট লিস্ট’ প্রকাশ করেছেন। তাঁর দাবি, এদের উপর নাকি বিশেষ নজর রাখা হচ্ছে।
নজরে কারা রয়েছেন সেই তালিকাও নিজের ট্যুইটার হ্যান্ডেলে দিয়েছেন প্রশান্ত। যদিও তালিকায় কারও কোনও স্বাক্ষর নেই। এই তালিকার সত্যতা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।
তালিকায় রয়েছেন অরুন্ধতী রায়, অপর্ণা সেন থেকে শুরু করে বরখা দত্ত, রাজদীপ সরদেশাই, সাগরিক ঘোষের মত বিশিষ্ট সাংবাদিকরা। মোট ৪৯ জনের নাম রয়েছে সেই তালিকায়। তাঁর দাবি, এঁরা ভারত-বিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত। এঁদের লেখা, বক্তব্য কিংবা বিভিন্ন সময় করা ট্যুইট কাশ্মীরে অস্থিরতা তৈরি করে। এরা পাকিস্তানের পক্ষে মন্তব্য করেন বলেও উল্লেখ করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রক এই ধরনের কোনও তালিকার কথা স্বীকার করেন।
এর আগে আমির খানের ছবি ‘পিকে’-র বিরুদ্ধে মামলা করেছিলেন এই আইনজীবী। ছবিতে হিন্দু দেবতার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বলে অভিযোগ ছিল তাঁর। ওই সিনেমার সঙ্গে পাক যোগের কথাও বলেছিলেন তিনি। এমনকী তাঁর অভিযোগের ভিত্তিতেই সেইসময় সেন্সর বোর্ডের চিফ লীলা সামসনকে পদচ্যুত করা হয়।
Govt is keeping close eye on these Anti-Bharat people who are trying to create unrest in kashmir in favour of Pak through their speeches, Articles,tweets etc after #BJPDumpsPDP. pic.twitter.com/9cLiJuI9vT
— Prashant Patel Umrao (@ippatel) June 21, 2018
The post ভারত-বিরোধী বলে হিট লিস্টে নাম অপর্না সেন-বরখা দত্তের! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IjkUV8
via IFTTT
Comments
Post a Comment