রাজ্যে ১১ টাকা কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম!

নয়াদিল্লিঃ  পাকাপাকিভাবে তেলের দাম বাঁধতে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করেছে মোদী সরকার। আর সেজন্যে একাধিকবার বৈঠকে বসছে মন্ত্রক। জানা গিয়েছে, জিএসটির আওতায় পেট্রোল-ডিজেলকে আনতে ইতিমধ্যে ভাবনা চিন্তা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তবে এই সিদ্ধান্ত চূড়ান্ত হতে গেলে, রাজ্যগুলিরও সম্মতি লাগবে। এই সিদ্ধান্ত কার্যকর হলে দিল্লিতে ১১ টাকা পর্যন্ত সস্তা হতে পারে পেট্রোল। একাংশের মতে, এই সিদ্ধান্ত কার্যকর করতে গেলে এখনও বেশ কিছুটা সময় লাগবে।

জানা গিয়েছে, ২৮ শতাংশ কর কাঠামোতে পেট্রোল-ডিজেল। এর সঙ্গে যুক্ত হতে চলেছে ভ্যাট। । তবে ইনপুট ট্যাক্স ক্রেডিটের উপরে ফয়সলা করতে হবে। এর ফলে ২০ হাজার কোটি টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিট ছাড়তে হতে পারে কেন্দ্রকে। এক আধিকারিকের কথায়, বিশ্বের সব দেশেই পুরোপুরি জিএসটির আওতায় নেই পেট্রোল-ডিজেল। ফলে দেশের বর্তমান পরিস্থিতিতে জিএসটি বসানো যায় কিনা তা নিয়ে আলোচনা শুরু করেছে সরকার।

বর্তমানে পেট্রোল-ডিজেলের দামের উপরে চাপানো হয় শুল্ক, কেন্দ্রের লেভি ও রাজ্যের ভ্যাট। জিএসটির সঙ্গে ভ্যাট যোগ হলেও দরের সঙ্গে অতিরিক্ত বোঝা বর্তমানের তুলনায় অনেকটাই কম হবে। দিল্লিতেই ১১ টাকা পর্যস্ত সস্তা হতে পারে পেট্রোল। দেশের অন্যান্য রাজ্যগুলিতেও একই রকম দামের ফের হবে।

The post রাজ্যে ১১ টাকা কমতে পারে পেট্রোল-ডিজেলের দাম! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2K2ZEIH
via IFTTT

Comments