লাভ জিহাদের শিকার তরুণীকে ধর্মান্তরিত করে ধর্ষণের অভিযোগ
লখনউ: কলেজের নিকটে একটি অফিসের কর্মীর সঙ্গে আলাপ হয়েছিল তরুণীর। সেই আলাপ থেকেই হয় প্রেম। এরপর বাড়তে থাকে ঘনিষ্ঠতা, হয় শারীরিক সম্পর্ক। তরুণী গর্ভবতী হয়ে পড়লে হরিদ্বারের মন্দিরে গিয়ে তারা বিয়েও করে।
এত কিছুর পরেও হিন্দু ধর্মাবলম্বী তরুণী জানতে পারেনি যে সে লাভ জিহাদের শিকার হয়েছে। যদিও বোঝার কোনও উপায়ও ছিল না। কারণ, প্রেমিক নিজেকে রাজ বিষ্ণোই বলে পরিচয় দিয়েছিল। নিজেকে হিন্দু প্রমাণ করতে মন্দিরে গিয়ে পুজোও দিত।
বিয়ের পরে স্ত্রীকে নিজের বাড়িতে না নিয়ে একটি ভাড়া বাড়িতে রেখেছিল ওই যুবক। এভাবেই চলছিল। একসময় স্বামীর ধর্ম সম্পর্কে জানতে পারে ওই তরুণী। সে জানতে পারে রাজ বিষ্ণইয়ের আসল নাম সাফরাজ হোসেন। পরিস্থিতির চাপে সব মেনেও নিয়েছিল।
কিন্তু তাল কাটল গত বছরে যখন স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে গেল। অভিযোগ, বাড়িতে নিয়ে গিয়ে ওই তরুণীকে ইসলাম ধর্ম মতে বিয়ে করে অভিযুক্ত সফরাজ। তারপরে জোর করে ধর্ম পরিবর্তনের জন্য চাপ দেওয়া হয়। বাড়িতে মৌলবী ডেকে ধর্মান্তর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ওই তরুণী। ক্রমেই বাড়তে থাকে অত্যাচারের মাত্রা। একদিন সফরাজের ভাই তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন তরুণী।
ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের রামপুর জেলায়। সফরাজের বাড়ি থেকে কোনক্রমে পালিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। স্বামি সফরাজ হোসেনের সঙ্গে শ্বশুর, শ্বাশুড়ি, দেওর সহ মোট সাত জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ।
নির্যাতিতা তরুণীকে মেডিক্যাল টেস্টের জন্য পাঠানো হয়েছে এবং তাঁর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
The post লাভ জিহাদের শিকার তরুণীকে ধর্মান্তরিত করে ধর্ষণের অভিযোগ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JMB7aY
via IFTTT
Comments
Post a Comment