পুরীতে মিমি, কিন্তু সঙ্গে মানুষটি কে জানেন?

কলকাতা: ‘মেয়ের পা’য়ের তলায় সর্ষে’-মিমিকে যাঁরা চেনেন অভিনেত্রী সম্পর্কে তাঁদের এমনই মন্তব্য। আসলে ঘুরতে ভীষণ ভালবাসেন নায়িকা। টাইট শিডিউলের মাঝে একটু ফাঁক পেলেই ব্যাগ গুছিয়ে রেডি টু ভ্রমন। যেমন এখন পুরীতে ঘুরে ফিরছেন সুন্দরী।

‘ক্রিসক্রস’ শেষ করে হাতে পেয়েছেন বেশ কিছু সময়। যার সৎ ব্যবহার করেছেন নায়িকা। প্রথমে মুম্বইয়ে সিদ্ধিবিনায়কের দর্শন। তারপর পাহাড়ের মজা। এখন পুরীর জগন্নাথ দর্শনে গিয়েছেন তিনি। আসলে নায়িকা জগন্নাথ দেবের বড় ভক্ত। কারণে-অকারণে ছুটে যান প্রভুর কাছে। আশীর্বাদ নেন। মনে আলাদা শক্তি অনুভব করেন। এবার সঙ্গী হয়েছেন তাঁর মা।

 

মা’কে নিয়ে আপাতত মন্দিরে মন্দিরে ঘুরছেন অভিনেত্রী। হয়ে গিয়েছে জগন্নাথ দর্শন। তবে শুধু জগন্নাথ নয়! লিঙ্গরাজ মন্দিরে গিয়েছিলেন নায়িকা। পাত পেরে খেয়েছেন মহাভোগ। আর এসব কিছুই অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।

আরও পড়ুন: আলিয়া নয়, অন্য একজনকে বিয়ের প্রস্তাব দিলেন রণবীর!

তবে নায়িকার মন্দিরে মন্দিরে ঘুরে বেড়ানো নিয়ে তৈরি হয়েছে গুঞ্জন। নিন্দুকেরা বলছেন, রাজের বিয়ের পর এভাবেই শান্তি খোঁজার চেষ্ঠা করছেন অভিনেত্রী। তাঁদের কথায়, ” প্রেমিকের সঙ্গে কিছুতেই অন্য কাউকে দেখতে পারছেন না মিমি। এদিকে মুখেও কিছু বলতে পারছেন না! তাই অশান্ত মনকে শান্ত করতেই মন্দিরে মন্দিরে ঘুরে ফিরছেন।”

এখানেই বন্ধ হচ্ছে না তাঁদের মুখ। অনেকে তো এক ধাপ এগিয়ে বলছেন, কাজ-বাজেও নাকি ইতি টেনেছেন নায়িকা। ‘হইচই’ সিনেমার উদাহরন টেনে তাঁদের দাবি, দেবের বিপরীতে অভিনয় করার অফার পেয়েও তা ছেড়ে দিয়েছেন মিমি। এর কারণ একটাই মন ভাল নেই নায়িকার।

আরও পড়ুন: কোন গোপন রহস্য ফাঁস করলেন বরুণ ধাওয়ান?

আসলে রাজ-শুভশ্রীর বিয়ের পর নবদম্পত্তির সঙ্গে সাধারণ মানুষের কৌতূহল বেড়েছে মিমিকে নিয়েও। রাজের প্রাক্তণ প্রেমিকা কী করছেন? কোথায় যাচ্ছেন সব আপডেট রয়েছে তাঁদের রাখা চাই। তাই সাবধানী হয়েও কোনও ফল মেলেনি। চুন থেকে পান খসলেই উঠছে নানান জল্পনা।

 


যদিও সময়ের দুর্বলতা বুঝে কোনও বেফাঁস মন্তব্য করছেন না নায়িকা। এমন কোনও কাজও করেননি, যাতে লোকে তাঁকে নিয়ে দু’কথা বলার সুযোগ পান। কিন্তু ওই যে সিঁদুরে মেঘ দেখলেই ঝড়ের ভয় আসে মনে! তাই রাজ-শুভশ্রীর বাগদানের পর থেকেই মিমির সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে বিভিন্ন সময় শুরু হচ্ছে জলঘোলা।

বিরসার আগামী ছবি ‘ক্রিসক্রস’-এ দেখা যাবে মিমিকে। শেষ হয়ে গিয়েছে শ্যুটিং পর্ব। এখন চলছে পোস্ট প্রোডাকশনের কাজে। এছবিতে এক ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে।

The post পুরীতে মিমি, কিন্তু সঙ্গে মানুষটি কে জানেন? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JNilQt
via IFTTT

Comments