রাহুল গান্ধীর হয়ে প্রচার করতে চান কে ইনি?

চণ্ডীগড়: বিধানসভা নির্বাচনে রাহুল গান্ধীর হয়ে প্রচার করবেন হরিয়ানার গায়িকা তথা নৃত্যশিল্পী স্বপ্ন চৌধুরী। হরিয়ানায় আসন্ন বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হয়ে প্রচার করতে পারেন তিনি। গত বছর ১১ তম বিগ বসেও তাঁকে অংশ নিতে দেখা গিয়েছিল।

বিগ বস ১১-র প্রতিযোগী স্বপ্না জানিয়েছেন, তিনি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভক্ত। শুক্রবারই তিনি নয়াদিল্লিতে কংগ্রেসের হেডকোয়ার্টারে যান। আগামিদিনে তিনি সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করতে চান। তিনি রাহুল ও সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করার জন্য সময় চেয়েছেন।

স্বপ্না জানিয়েছেন, তিনি কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত। রাহুল, সনিয়া ছাড়াও প্রিয়ঙ্কা গান্ধীরর সঙ্গেও দেখা করতে চান তিনি। স্বপ্না আরও জানিয়েছেন, তাঁর রাজনীতিতে যোগ দেওয়ার ইচ্ছা নেই। শুধু তাঁকে সুযোগ দেওয়া হলে প্রচার করবেন।

কংগ্রেস তাঁকে যে দায়িত্ব দেবে তিনি সেটাই করতে তৈরি বলেও জানিয়েছেন স্বপ্না। হরিয়ানায় বেশ জনপ্রিয় এই স্বপ্ন চৌধুরী। তাঁর অনুষ্ঠান দেখতে বহু মানুষের ভিড় দেখা যায়।

The post রাহুল গান্ধীর হয়ে প্রচার করতে চান কে ইনি? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2K3h2gz
via IFTTT

Comments