উপত্যকার অভিযানে গুলিতে খতম দুই জঙ্গি

শ্রীনগর: উপত্যকায় জঙ্গি দমন অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী। এনকাউন্টার চলাকালীন এক পুলিশকর্মীর মৃত্যু হয়েছে বলে খবর। আহত দুই সেনা জওয়ান। মৃত্যু হয়েছে এক স্থানীয় বাসিন্দারও। এরপরই দুই জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে বলে খবর।

শুক্রবার সকালের দিকে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার শ্রীগুফ্বরা এলাকায় শুরু হয় অভিযান। নিরাপত্তারক্ষীদের জালে কমপক্ষে দুই থেকে তিন জন জঙ্গি আটকে পড়েছে বলে মনে করা হচ্ছে। এনকাউন্টার চলাকালীন দুই পুলিশকর্মী, দুই সেনা জওয়া ও এক স্থানীয় আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই দু’জনের মৃত্যু হয়েছে।

গত ১১মে ওয়াডওয়ানে একটি শ্যুটআউটের পর প্রাণ হারান বদগামের পুলিশ কনস্টেবল শামিন আহমেদ৷ সেই কাণ্ডেই বৃহস্পতিবার দু’জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ উদ্ধার হয়েছে ২টি হ্যান্ড গ্রেনেড৷ তবে এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, সে নিয়ে তদন্ত চলছে৷

প্রসঙ্গত, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টালমাটাল অবস্থা উপত্যকায়৷ এদিকে, সংঘর্ষ বিরতি চুক্তি নিয়ে টানাপোড়েনের জেরে সরকারের পতনের দিনেই সংঘর্ষের খবর আসে উপত্যকায়৷ জম্মু কাশ্মীরের ত্রালে ওই দিন নিরাপত্তারক্ষী ও জঙ্গিদের সংঘর্ষের জেরে নিকেশ হয় দুই জঙ্গি৷

এক সিআরপিএফ জওয়ান আহত হয়েছেন৷ জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী৷ সেই সময়েই গুলি চালায় জঙ্গিরা৷ পালটা গুলি চালায় সেনাও৷ গুলির লড়াইয়ে খতম হয় দুই জঙ্গি৷ পুলওয়ামা জেলার ত্রালে এই সংঘর্ষ বিরতির ঘটনা ঘটে৷ আহত জওয়ানকে ৯২ বেস হাসপাতালে ভরতি করা হয়েছে৷ জম্মু কাশ্মীর পুলিশে ডিরেক্টর জেনারেল এস পি বৈদ ট্যুইট করে জানান তিন জইশ ই মহম্মদ জঙ্গি সেনার হাতে ধরা পড়েছে৷

The post উপত্যকার অভিযানে গুলিতে খতম দুই জঙ্গি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KaRNF9
via IFTTT

Comments