স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর কলকাতা

কলকাতা: অবশেষে মিলল স্বস্তি৷ গত কয়েকদিনের তীব্র দাবদাহ থেকে মুক্তি পেল শহরবাসী৷ শুরু হল বৃষ্টি৷

বুধবার বেলা ১১টা নাগাদ কলকাতা শহর ও সংলগ্ন একাধিক এলাকায় ঝমঝমিয়ে বৃষ্টি নামে৷ বৃষ্টির জেরে অনেকটাই নেমে যায় তাপমাত্রা৷

আরও পড়ুন: তীব্র দাবদাহের পর স্বস্তির বৃষ্টি

ফলে গত কয়েকদিন ধরে কলকাতা শহরের বাসিন্দাদের যে হাঁসফাঁস অবস্থার সৃষ্টি হয়েছিল, তার মুক্তি মিলেছে৷ যদিও বুধবার সকালেই মুর্শিদাবাদ ও নদিয়ায় বেশ কয়েক ঘণ্টা অঝোরধারায় বৃষ্টি হয়৷ মঙ্গলবার বিকেলে উত্তর ২৪ পরগনা ও বীরভূমের কয়েকটি জায়গায় কয়েক পশলা বৃষ্টি হয়েছিল৷

বিস্তারিত আসছে…

The post স্বস্তির বৃষ্টিতে ভিজল শহর কলকাতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JPZ5lr
via IFTTT

Comments