মধ্যবিত্তদের কথা ভেবে ফ্ল্যাট কিনতে দারুণ সুবিধা মোদী সরকারের!

নয়াদিল্লি: মধ্যবিত্তরা এ বার থেকে আগের থেকে বড় ফ্ল্যাটের জন্য নেওয়া ঋণে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় সুদে ভর্তুকি পাবেন। ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বাড়তি সুবিধা দেওয়ায় সম্মতি মিলেছে ।

এক্ষেত্রে যাঁদের আয় বছরে ৬ থেকে ১২ লক্ষ টাকা, তাঁরাই এত দিন এই এমআইজি-১ শ্রেণির জন্য ৯০ বর্গ মিটার কার্পেট এরিয়ার ফ্ল্যাটের জন্য সুদে ভর্তুকি পেতেন। এখন থেকে তা ১২০ বর্গ মিটার পর্যন্ত ফ্ল্যাটে পাওয়া যাবে। এঁদের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় ৯ লক্ষ টাকা পর্যন্ত ঋণের উপর সুদে ৪% ভর্তুকি দেয় কেন্দ্র।

তাছাড়া একই ভাবে যাঁদের আয় বছরে ১২ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে (এমআইজি-২), তাঁদের এখন থেকে ১১০ বর্গ মিটারের বদলে ১৫০ বর্গ মিটার পর্যন্ত ফ্ল্যাটে সুদে ভর্তুকি মিলবে। যার পরিমাণ হল, ১২ লক্ষ টাকা পর্যন্ত ঋণে ৩% ভর্তুকি। চলতি বছরের ১ জানুয়ারি থেকেই এই সুবিধা কার্যকর হচ্ছে বলে ধরা হবে।

সরকারের আশা, এমন সিদ্ধান্তের ফলে তৈরি হয়ে থাকা ফ্ল্যাট বিক্রি বাড়বে। বিশেষ করে আমজনতার নাগালের মধ্যে থাকা কম দামি আবাসনে ইতিবাচক প্রভাব পড়বে। সস্তায় একটু বড় ফ্ল্যাট কেনার কথা ভাবতে পারবেন মধ্যবিত্তরা। তাছাড়া নোট বাতিলে ধাক্কায় পড়া আবাসন ক্ষেত্রের এতে সুবিধা হতে পারে বলে মনে করছে শিল্পমহলও।

The post মধ্যবিত্তদের কথা ভেবে ফ্ল্যাট কিনতে দারুণ সুবিধা মোদী সরকারের! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Il87RR
via IFTTT

Comments