‘কুকুরের মৃত্যু হলেও কি প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন?’

বেঙ্গালুরু: সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর বক্তব্য রাখলেন রাম সেনার প্রতিষ্ঠাতা তথা প্রেসিডেন্ট প্রমোদ মুথালিক। তাঁর মতে কোথাও কুকুর মারা গেলেও কি প্রধানমন্ত্রীকে মন্তব্য করতে হবে? এমনই প্রশ্ন তুলেছেন তিনি৷

কর্ণাটকের রাজাজিনগরে একটি সভায় বক্তব্য রাখছিলেন প্রমোদ মুথালিক। সেই সময়েই তিনি একথা জানান। উল্লেখ্য, সাংবাদিক গৌরী লঙ্কেশের হত্যাকাণ্ড নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনও বক্তব্য রাখেননি বলে অনেকেই সমালোচনা শুরু করেন। সেই সমালোচনার জবাব দিতে গিয়েই তিনি এমন বক্তব্য তুলে ধরেছেন।

গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে তদন্ত যতই এগোচ্ছে, ঘটনার সঙ্গে দক্ষিণপন্থী সংগঠনের যোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে। ইতিমধ্যেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে, তাদের কাছ থেকে একাধিক তথ্য জানতে পেরেছে বিশেষ তদন্তকারী দল। এরপর ডেকে পাঠানো হয় বিজয়পুরার শ্রী রাম সেনার জেলা প্রেসিডেন্ট রাকেশ মঠকে।

এপ্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে নতুন বিতর্ক তৈরি করলেন প্রমোদ মুথালিক৷ তাঁর মতে গৌরি লঙ্কেশ হত্যাকাণ্ড মন্তব্য না করে উচিত কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ সব বিষয়ে কেন তিনি বক্তব্য রাখবেন?৷ তাঁর আরও প্রশ্ন কর্ণাটকে কোথাও কুকুর মারা গেলেও নিশ্চয় মন্তব্য করতে বাধ্য নন প্রধানমন্ত্রী৷

গৌরি লঙ্কেশের সঙ্গে কুকুর মৃত্যুর তুলনা টেনে আনায় স্বভাবতই বিতর্ক ছড়িয়েছে৷ তবে নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন প্রমোদ মুথালিক৷ তিনি বলেন গৌরি লঙ্কেশের মৃত্যুর সঙ্গে কুকুরের মৃত্যুর তুলনা করেননি তিনি৷

তিনি নাকি বলতে চেয়েছেন প্রত্যেক মৃত্যু নিয়ে কথা বলতে পারেননা প্রধানমন্ত্রী, সেটা সম্ভব নয়৷

গৌরী লঙ্কেশের হত্যা নিয়ে মুখ খুলে এদিন রাম সেনা প্রধান জানান, কর্ণাটকে কংগ্রেসের আমলে ঘটনাটি ঘটে। খুনিদের মধ্যে ২ জন কর্ণাটকের আর বাকি ২ জন মহারাষ্ট্রের। এক্ষেত্রে কর্ণাটকের কংগ্রেস সরকারের ব্যর্থতা নিয়ে কেউ প্রশ্ন তুলেছে না। শুধু জিজ্ঞাসা করা হচ্ছে কেন প্রধানমন্ত্রী এ নিয়ে চুপ?

সম্প্রতি তাঁকে খুন করার কথা স্বীকার করেছে পরশুরাম ওয়াগমারে। এই সপ্তাহের গোড়ার দিকে কর্ণাটক থেকে তাকে গ্রেফতার করা করা হয়। স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিমের (SIT) গোয়েন্দাদের কাছে একথা স্বীকার করে সে।

বছর ছাব্বিশের পরশুমার স্বীকার করেছে, সে যখন খুন করে জানত না কাকে খুন করেছে। তার কাছে শুধু খুনের নির্দেশ ছিল। নির্দেশ মতো বেঙ্গালুরুর আর আর নগরের একটি বাড়িতে গিয়ে সেই বাড়ির মহিলাকে পরপর চারটি বুলেটে বিদ্ধ করে সে।

The post ‘কুকুরের মৃত্যু হলেও কি প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন?’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MzppOB
via IFTTT

Comments