তৃণমূলের ভরাডুবির দিনে বিজেপির শক্তিবৃদ্ধি

স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: ভরাডুবি হল শাসক দল তৃণমূল কংগ্রেসের৷ বিরোধীদের কাছে কার্যত গোহারান হারতে হল তাদের৷ বিরোধীরা জোটবদ্ধ হয়ে লড়াই করার জেরেই এই ফল হয়েছে৷ তবে তাৎপর্যপূর্ণ ভাবে তৃণমূলের বিরুদ্ধে একা লড়ে নিজেদের শক্তি বাড়িয়ে নিল বিজেপির৷

এতটুকু পড়ার পর মনে প্রশ্ন জাগতে বাধ্য যে কোন ভোটের ময়দানে এমন পরিস্থিতি তৈরি হল৷ কারণ, পঞ্চায়েত ভোট শেষ৷ ইতিমধ্যে কোনও পুরসভাতেও ভোট নেই৷ লোকসভা ও বিধানসভা ভোটের ঢের দেরি৷ তাহলে!

আরও পড়ুন: যুবক খুনের এক সপ্তাহ পরও থমথমে রায়না

আসলে এই ভোটের ময়দান আদালত চত্বর৷ বাদী-বিবাদী পক্ষের হয়ে এজলাসে যাঁরা তর্কের তুফান তোলেন৷ অকাট্য যুক্তি সাজিয়ে জয় পাইয়ে দেন মক্কেলকে৷ সেই আইনজীবীদের ভোটের লড়াইয়ে এই ফল হয়েছে৷

নির্বাচন ছিল জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের৷ মোট আসন ২৩টি৷ সেই আসন দখলে লড়াইয়ে নেমেছিল তিনপক্ষ৷ একদিকে ছিলেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা৷ অন্যদিকে জোট প্রার্থীরা৷ তাঁরা লড়াই করেছেন প্রগ্রেসিভ ল’ইয়ার্স ফোরামের তরফে৷ এছাড়া লড়াইয়ের তৃতীয়পক্ষ ছিল বিজেপি৷

শনিবার ভোটের ফল বেরোলে দেখা গেল হইহই করে জিতে গিয়েছেন জোট প্রার্থীরা৷ মোট ১০টি আসনে তাঁরা জিতেছেন৷ পিছিয়ে নেই বিজেপিও৷ তাদের দখলে ৭টি আসন৷ আর সব শেষে তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা৷ তাঁদের মাত্র ৬ জন প্রার্থী জয়ী হয়েছেন৷

আরও পড়ুন: কমবয়সী ছেলের সঙ্গে প্রেম, মেয়েকে কুপিয়ে খুন বাবার

ফলে এ নিয়ে রীতিমতো হইচই শুরু হয়েছে জলপাইগুড়ি জেলা রাজনৈতিক মহলে৷ তৃণমূল কংগ্রেস শিবির যদিও বিষয়টিকে ততটা গুরুত্ব দিতে নারাজ৷ তবে বিরোধীদের দাবি, এখান থেকেই তৃণমূল কংগ্রেসের পতনের শুরু৷ আগামিদিনে যেকোনও স্তরের ভোটে বিরোধীরা এভাবে জোট বেঁধে লড়াই করলেই সুফল মিলবে বলেই মনে করছেন অনেকে৷

যদিও জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশনের বিদায়ী কমিটির সম্পাদক তথা এবার নির্দল হিসেবে জয়ী অভিজিৎ সরকারের দাবি, ‘‘আইনজীবীদের কোনও দল হয় না। প্রোগ্রেসিভ ল’ইয়ার্স ফোরাম হিসেবে লড়েছি আমরা। এখানে সবদলের লোক আছে। আমরা জয়ী হয়েছি।’’

আরও পড়ুন: সোমবার থেকেই খুলছে রাজ্যের আইসিএসই অধীনস্ত বিদ্যালয়গুলি

অভিজিৎ সরকার যদিও আগেরবার তৃণমূল সমর্থিত প্রার্থী হিসেবেই জিতেছিলেন৷ কিন্তু এবার আর শাসক শিবির তাঁকে টিকিট দেয়নি৷ তখনই তিনি নির্দল হিসেবে লড়াই করার সিদ্ধান্ত নেন বলেই আদালতের একটি সূত্র থেকে জানতে পেরেছি৷

অন্যদিকে শাসক দলের আইনজীবী তথা তৃণমূল নেতা গৌতম দাস বিরোধীদের এই জোটকে অনৈতিক বলে মন্তব্য করেছেন। বিজেপির সঙ্গে কংগ্রেস সিপিএমের এই হাত ধরাধরি লড়াইয়ে হারলেও নিজেদের নৈতিক জয় হয়েছে বলে মনে করেন তিনি।

আরও পড়ুন: দেশ বাঁচাতে ভারতীয় মুসলিমদের পালটা লড়াইয়ের আহ্বান আসাদুদ্দিনের

The post তৃণমূলের ভরাডুবির দিনে বিজেপির শক্তিবৃদ্ধি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lwsxhM
via IFTTT

Comments