ফের একধাপ কমল পেট্রলের দাম

নয়াদিল্লি: প্রত্যেকদিনই কমছে তেলের দাম। গত ৩০ মে থেকে শুরু করে রোজই কমে চলেছে পেট্রোলের দাম ৷ শুক্রবারও দাম কমল পেট্রোলের ৷ কিন্তু ডিজেলের দাম এখনও অপরিবর্তিত ৷ মেট্রো শহরগুলিতে শুক্রবার পেট্রোলের দাম কমেছে ১৩-১৮ পয়সা ৷

দিল্লিতে দাম কমেছে ১৪ পয়সা ৷ মুম্বইতে লিটার পিছু পেট্রোলের দাম কমেছে ১৮ পয়সা ৷ অন্যদিকে, কলকাতা আর চেন্নাইতে প্রতি লিটারে পেট্রোলের দাম কমেছে ১৩ পয়সা ৷ ডিজেলের দাম ৬৭.৬৮ টাকা ৷ গত ২৪ দিনে দিল্লিতে পেট্রোলের দাম কমেছে ২.৪১ টাকা, মুম্বইতে ২.০৫ টাকা৷

কলকাতায় পেট্রোলের দাম হল ছিল ৭৮.০৭ টাকা ৷ দিল্লিতে ৭৬.০২ টাকা, মুম্বইয়ে লিটার পিছু পেট্রোলের দাম হয়েছিল ৮৩.৭৪ টাকা ৷ বেঙ্গালুরুতে ৭৭.২৫ টাকা৷

অন্যদিকে, পেট্রল ও ডিজেলের দামের কমে বৃহস্পতিবারও। দেশের শহরগুলিতে ১১ থেকে ১৪ পয়সা দাম কমে পেট্রপণ্যের৷ ওইদিন রাজধানী দিল্লি ও কলকাতায় ১১ পয়সা, চেন্নাইতে ১২ পয়সা এবং মুম্বইতে ১৪ পয়সা দাম কমেছিল৷ নতুন দাম অনুযায়ী দিল্লিতে প্রতি লিটার পেট্রলের দাম হয় ৭৬.১৬ পয়সা৷ অপরদিকে ডিজেলের দাম কমে হয় ৬৭.৬৮ পয়সা৷

The post ফের একধাপ কমল পেট্রলের দাম appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KeXwNi
via IFTTT

Comments