জন্মদিনে রাহুলের দীর্ঘায়ু কামনায় টুইট নরেন্দ্র মোদীর

নয়াদিল্লি: কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী মঙ্গলবার ৪৮ বছর পূর্ণ করলেন৷ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তাঁকে সকালে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ টুইট করে মোদী রাহুলের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন৷

কংগ্রেস সভাপতি হওয়ার পর এটাই রাহুল গান্ধীর প্রথম জন্মদিন৷ তাই দিল্লিতে পার্টির সদর দফতরে সকাল থেকেই সাজো সাজো রব৷ জন্মদিনের পোস্টারে ছয়লাপ সদর দফতর চত্ত্বর৷ উৎসবের আনন্দে মজে নেতা ও কর্মীরা৷ সেখানে ঢোল বাজিয়ে চলছে নাচ-গান৷ তালে তালে নাচছেন দলের কর্মীরা৷ নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করেন তাঁরা৷

এ দিকে দিনের শেষে রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষ্যে বিশাল পার্টির আয়োজন করেছে কংগ্রেস নেতারা৷ রাহুল গান্ধী তো বটেই কংগ্রেসের প্রথম সারির নেতারা সেখানে উপস্থিত থাকতে পারেন বলে জানা গিয়েছে৷

এ দিন সকাল থেকে শুভেচ্ছার বন্যায় ভেসে যান রাহুল গান্ধী৷ টুইট করে দলের নেতা ও কর্মীরা জন্মদিনের শুভেচ্ছা জানান৷ ২০০৪ সালে রাজনীতির ময়দানে প্রবেশ করেন সোনিয়া পুত্র৷ উত্তরপ্রদেশের আমেথি কেন্দ্রের সাংসদ তিনি৷ এই কেন্দ্র থেকে একসময় প্রতিদ্বন্দ্বিতা করতেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী৷ গত বছর ডিসেম্বরে রাহুলের হাতে দলের দায়িত্বভার সঁপে দেন সোনিয়া গান্ধী৷

The post জন্মদিনে রাহুলের দীর্ঘায়ু কামনায় টুইট নরেন্দ্র মোদীর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2M0qSMG
via IFTTT

Comments