জনসংযোগ বাড়াতে হবে,না হলে তৃণমূলে জায়গা নেই: মমতা

স্টাফ রিপোর্টার, কলকাতা: সামনেই লোকসভা ভোট৷ তার আগে দলের নেতা মন্ত্রী ও কর্মীদের জনসংযোগ বাড়ানোর উপর জোর দিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জনসংযোগ বাড়াতে হবে৷ তা না হলে তৃণমূলে জায়গা নেই৷ গায়ে হাওয়া লাগিয়ে দলে থাকার দরকার নেই৷’’

দলের কয়েকজন নেতা কর্মীর আচরণে ক্ষোভ প্রকাশ করেন মমতা৷ নাম না নিয়েই তাদের সাবধান করে দেন তৃণমূল সুপ্রিমো৷ বলেন, ‘‘দলটা অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে৷ মানুষের দয়ায় তৃণমূল ক্ষমতায় এসেছে৷ কেউ যদি নিজেকে দলের থেকে বড় মনে করে তাহলে তৃণমূলের দরজা খোলা আছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় একা খাটবেন সেটা চলতে পারে না৷’’

এ দিন তিনি নাম নিয়ে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে তীব্র আক্রমণ করেন৷ ধর্মীয় মেরুকরণ থেকে সন্ত্রাস সব কিছু নিয়েই সরব হন তিনি৷ বিজেপিকে তোপ দেগে বলেন, ‘‘কেউ কেউ বলছে এনকাউন্টার করব৷ আসুন ক্ষমতা দেখান৷’’

জঙ্গলমহলে পঞ্চায়েত নির্বাচনে ফল খারাপ হওয়া নিয়েও সোচ্চার হন মমতা৷ জানান, বিজেপির টাকায় দলের হয়ে কুৎসা করেছেন কেউ কেউ৷ অথচ জঙ্গলমহলে উন্নয়নের বন্যা বইয়ে দেওয়া হয়েছে৷ তিনি একটি পাঁচ জনের কোর কমিটি তৈরি করে দেন৷ জঙ্গলমহলের যে যে ব্লক গুলিতে ফল খারাপ হয়েছে দশ দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন৷ প্রয়োজনে নতুন নেতা তৈরি করতে হবে৷ জঙ্গলমহল ছাড়াও যে যে ব্লকে তৃণমূলের ফল খারাপ হয়েছে এ দিন তিনি নাম নিয়ে সেখানকার দলীয় নেতাদের ধমক দেন মমতা৷

The post জনসংযোগ বাড়াতে হবে,না হলে তৃণমূলে জায়গা নেই: মমতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2K4dQNK
via IFTTT

Comments