স্ত্রীর খুনে অভিযুক্ত স্বামীকে ফের হেফাজতে নিল পুলিশ

স্টাফ রিপোর্টার, বালুরঘাট: স্ত্রীকে খুনের ঘটনায় ধৃত সেল ট্যাক্স আধিকারিক দিবাকর ঘোষকে আদালতে হাজির করিয়ে ফের নিজেদের হেফাজতে নিল পুলিশ। পাশাপাশি জেল হেফাজতে থাকা আরও এক অভিযুক্ত শাশুড়ি অর্চনা ঘোষকেও জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেছে।

উল্লেখ্য, গত ১০ জুন বালুরঘাট থানার পতিরামের নৃশংসভাবে খুন হয়েছিল গৃহবধূ অনন্যা ঘোষ। প্রথমে তাঁর মাথায় আঘাত করে ও পরে প্রমাণ লোপাটের চেষ্টায় বাড়ির উঠোনেই গাড়ির চাকায় পিষে খুন করা হয় তাঁকে।

আরও পড়ুন: চলন্ত ট্রেনে দুর্ঘটনায় মারাত্মক জখম তিন যাত্রী

তদন্তে নেমে পুলিশ মৃতার স্বামী দিবাকর ঘোষ ও শাশুড়ি অর্চনা ঘোষের বিরুদ্ধে ৩০২, ৪৯৮ ও ৩৪ ধারায় এফআইআর করে পুলিশ। দিবাকর ঘোষ সেলস ট্যাক্স বিভাগের একজন সরকারি আধিকারিক। গত মঙ্গলবার পুলিশ তাঁকে বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে পরেরদিন আদালতে হাজির করিয়েছিল। আদালতের নির্দেশে ছয়দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিবাকর ঘোষকে নিজেদের হেফাজতে ঘটনার পুননির্মাণও করা হয়েছে৷ কিন্তু থানায় জেরা করেও সম্পূর্ণ তথ্য আদায় করতে পারা সম্ভব হয়নি। যে কারণেই মঙ্গলবার তাঁকে ফের আদালতে হাজির করিয়ে পুলিশি হেফাজতের আবেদন করলে পুলিশ৷ আদালত তা মঞ্জুরও করেছেন।

আরও পড়ুন: স্কুলের সামনে সিগারেট বিক্রি! শীঘ্রই শুরু ধরপাকড়

অন্যদিকে ঘটনায় জড়িত আরেক অভিযুক্ত অনন্যার শাশুড়ি অর্চণা ঘোষ আদালতের নির্দেশে বালুরঘাট সংশোধনাগারে রয়েছেন। তাঁকেও জেরা করার জন্য এদিন আদালতে আবেদন করেছে পুলিশ। মৃতার বাবা অমলেন্দু দত্ত অর্চনা ও দিবাকরের ছোট্ট শিশুটিকে নিজের তত্বাবধানে রাখাও অনুমতি চেয়ে আবেদন করেছেন।

সরকারি আইনজীবী সুভাষ চাকি জানিয়েছেন, এদিন পুলিশ ফের দিবাকর ঘোষকে নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করলে ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট নিরুপমা দাস ভৌমিক তা মঞ্জুর করেছেন। অভিযুক্তের জামিনের আবেদন নাকচ করে তাঁর বিরুদ্ধে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে শিশুটিকে দাদু অমলেন্দু দত্তর কাছে রাখার ও সংশোধনাগারে গিয়ে আরেক অভিযুক্ত অর্চনা ঘোষকে জেরা করার অনুমতিও পুলিশকে দিয়েছেন বলে সরকারি আইনজীবী জানিয়েছেন।

আরও পড়ুন: রাতের কলকাতায় বিদ্যুৎ বিপর্যয়, প্রতিবাদে পথ অবরোধ

The post স্ত্রীর খুনে অভিযুক্ত স্বামীকে ফের হেফাজতে নিল পুলিশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2I47kET
via IFTTT

Comments