অযোধ্যায় রাম মন্দির নয়, কী চাইছে কারনি সেনা?

ইন্দোর: রাম মন্দির তৈরির জন্য বিভিন্ন সময় দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন। এবার রাজপুত সংগঠন কারনি সেনা হাজির হল নতুন দাবি নিয়ে। অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দির চায় না তারা। তাদের দাবি, তৈরি করতে হবে প্রাসাদ।

কারনি সেনা প্রধান লোকেন্দ্র সিং কালভি বলেন, ‘ভগবান শ্রী রাম তো কোনও মন্দিরে জন্ম নেননি। তিনি নিশ্চয় প্রাসাদে জন্মেছিলেন। তাই অযোধ্যায় একটা বড় আকারের প্রাসাদ তৈরি করা উচিৎ।’ তবে এই সংগঠন রাম জন্মভূমি সংক্রান্ত কোনও বিতর্জে অংশ নিতে চায় না বলেই জানিয়েছে।

তবে সংরক্ষণ নিয়ে প্রশ্ন তুলতে চায় কারনি সেনা। সংরক্ষণের জন্য সরব হতে চান তাঁরা। সাম্প্রতিককালে ‘পদ্মাবত’ ছবি ইস্যুতেই খবরের শিরোনামে আসে কারনি সেনা।

কবেকদিন আগেই বিজেপি সাংসদ সাক্ষী মাহারাজ জানিয়েছেন, আর এক বছরের মধ্যেই দেশে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগেই অযোধ্যায় শুরু হয়ে যবে রাম মন্দির নির্মাণের কাজ।

অযোধ্যায় রাম মন্দির নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। একই সঙ্গে রাম মন্দির নির্মাণ নিয়ে বিজেপি নেতাদের বিতর্কিত মন্তব্যও নতুন নয়। সেই ধারায় বজায় রেখেই একথা জানিয়েছেন উন্নাও কেন্দ্রের সাংসদ সাক্ষী মহারাজ। তাঁর কথায়, “অযোধ্যার ফৈজাবাদের বিতর্কিত জমিতেই রাম মন্দির নির্মাণ করা হবে। এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেই সেই মন্দির নির্মাণের কাজ শুরু হবে।”

The post অযোধ্যায় রাম মন্দির নয়, কী চাইছে কারনি সেনা? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tlC53t
via IFTTT

Comments