সাত সকালে ৬.১ মাত্রা ভূমিকম্প, বাড়ছে মৃত্যু

টোকিও: সকালেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। সোমবার সকালে পশ্চিম জাপানের ওসাকায় এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৬.১। এলাকায় একটি বিল্ডিং ভেঙে দু’জনের মৃত্যু হয়েছে। আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

জাপানের দমকল ও বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে দু’জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। আরও ৪১ জন আহত। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতদের মধ্যে এক ন’বছরের স্কুলছাত্রী আছে বলে অনুমান করা হচ্ছে। যদিও সেই খবর এখনও সরকারের তরফ থেকে নিশ্চিত করা হয়নি।

এদিন স্থানীয় সময় সকাল ৮টা নাগাদ ওসাকায় এই ভয়াবহ কম্পন অনুভূত হয়। উৎসস্থলের গভীরতা ছিল ৮ মাইল।

এদিন সকাল থেকেই ভূমিকম্পের ফলে জাপানের স্বাভাবিক জনজীবন স্তব্ধ হয়ে যায়। ট্রেন ও সাবওয়ে সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। বুলেট ট্রেনও বন্ধ করে দেওয়া হয়। বিভিন্ন জায়গায় স্টেশনের আগেই আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়েন যাত্রীরা।

The post সাত সকালে ৬.১ মাত্রা ভূমিকম্প, বাড়ছে মৃত্যু appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JSMUAd
via IFTTT

Comments