বাড়ির পথে নিখোঁজ যুবক, উদ্ধার মৃতদেহ

স্টাফ রিপোর্টার, মুর্শিদাবাদ: এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদে ডোমকল থানার জিতপুর গ্রামে। মৃতের নাম নাইবুল মোল্লা। ওই থানা এলাকার গরীবপুর গ্রামে বাসিন্দা তিনি।

স্থনীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে স্থানীয় ফুটবল মাঠের পাশে আমবাগান থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় তাঁরা। তাঁদের অনুমান খুন করে ওই যুবককে ঝুলিয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, সম্প্রতি ওই গ্রামের এক গৃহবধূকে নিয়ে পালিয়ে গিয়েছিল নাইবুল মোল্লা। মেয়েকে নিয়ে পিসির বাড়ি নওদার মধুপুরে গা ঢাকা দিয়েছিল তিনি। শনিবার রাতে বাড়ি ফেরাত পথে তার আর কোনো খোঁজ মেলেনি। রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতের পরিবারের দাবি ছেলেকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে।

The post বাড়ির পথে নিখোঁজ যুবক, উদ্ধার মৃতদেহ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2IlYpyG
via IFTTT

Comments