গোরক্ষকদের তাণ্ডব, গোহত্যার অভিযোগে পিটিয়ে খুন ব্যক্তি
লখনউ: পিটিয়ে মারা হল এক ব্যক্তিকে৷ গো হত্যাকারী সন্দেহে ওই ব্যক্তিকে পিটিয়ে মারা হয়৷ ঘটনাটি ঘটেছে সোমবার উত্তরপ্রদেশের হাপুরে। গোরক্ষকদের মারে এক ব্যক্তি মারা যান এবং অন্য একজন গুরুতর আহত হয়েছেন।
পুলিস সূত্রে জানা গিয়েছে, বেশ কিছু বাইক চালকদের সঙ্গে ওই দুই ব্যক্তির বাক বিতণ্ডা শুরু হয়। পুলিস জানিয়েছে, আক্রান্তের পরিবারের সদস্য এবং ২ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিসের দাবি, গরু পাচারের সঙ্গে যুক্ত আক্রান্তরা।
পিলাখুয়া গ্রামের বাসিন্দা ৪৫ বছরের কাসিমকে পিটিয়ে মেরে ফেলা হয়। পাশাপাশি ৬৫ বছরের সাময়ুদ্দিনের চিকিৎসা চলছে স্থানীয় হাসপাতালে।
উত্তরপ্রদেশ পুলিস এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে৷
কাসিমকে পিটিয়ে মারার ঘটনা ভিডিও করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওযা হয়। যা কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
https://ift.tt/2tdmKSD
ভিডিওতে দেখা যাচ্ছে, কাসিম মাঠের মধ্যে শুয়ে রয়েছেন, তাঁর পোশাক ছিঁড়ে গিয়েছে। আক্রান্ত কাসিম যখন ব্যাথায় কাতরাচ্ছেন, তখন অভিযুক্তরা তাঁকে চেঁচাতে বারণ করে।
এমনকী তাঁকে জল পর্যন্ত দেওয়া হয়নি৷ ভিডিওতে একজন কাসিমের হয়ে কথা বলতে গেলে তাঁকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ৷ তিনি বলেন কাসিমকে মারা হয়েছে, হেনস্থা করা হয়েছে৷ এবার ওকে যেতে দেওয়ার আবেদন করেন তিনি৷ কিন্তু গোরক্ষকরা সেই আবেদনে কর্ণপাত করেনি৷
অভিযুক্তদের মধ্যে একজন বলে, ‘আমরা যদি দু’মিনিটের মধ্যে না আসতাম, তবে কাসিম গো হত্যা করে ফেলত। কাসিম একজন কসাই, কেউ ওঁকে জিজ্ঞাসা কর কেন সে একটা বাছুরকে হত্যা করার চেষ্টা করছিল?’
The post গোরক্ষকদের তাণ্ডব, গোহত্যার অভিযোগে পিটিয়ে খুন ব্যক্তি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2M93qgz
via IFTTT
Comments
Post a Comment