দলত্যাগের ইচ্ছাপ্রকাশ করতেই শাস্তি পেলেন আবু তাহের
স্টাফ রিপোর্টার, কলকাতা: ঘনিষ্ঠ মহলে দল ছাড়ার কথা বলে শাস্তির মুখে পড়লেন নওদার কংগ্রেস বিধায়ক আবু তাহের খান। এতদিন তিনি মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন। তাঁকে ওই পদ থেকে সরিয়ে দিল প্রদেশ কংগ্রেস।
সোমবার বিকেলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর একটি চিঠি চলে যায় ওই জেলার আরেক কংগ্রেস নেতা তথা মুর্শিদাবাদের বিধায়ক আবু হেনার কাছে। তাঁকে অবিলম্বে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি হিসেবে কাজ শুরু করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার সকাল থেকে নওদার কংগ্রেস বিধায়ক আবু তাহের খানের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় তিনি অনুগামীদের কাছে তৃণমূলে যোগদানের বিষয়টি ব্যক্ত করেন। পাশাপাশি উল্লেখ করেন, তিনি ও তাঁর অনুগামীরা গিয়ে তৃণমূলকে সংশোধন করতে চান। কারণ, পঞ্চায়েত নির্বাচনকে তৃণমূল প্রহসনে পরিণত করেছিল। ভবিষ্যতে এমন হলে দলের ভরাডুবি হবে।
এই সংক্রান্ত আরও খবর: যোগদানের আগেই তৃণমূলের সন্ত্রাস নিয়ে বিস্ফোরক কংগ্রেস বিধায়ক
এই ভিডিও ভাইরাল হতে হইচই পড়ে রাজ্য রাজনৈতিক মহলে। তবে এ বিষয়ে আবু তাহের খান কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। যদিও বিকেলেই তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যদিকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি পরিবর্তন নিয়েও কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।
The post দলত্যাগের ইচ্ছাপ্রকাশ করতেই শাস্তি পেলেন আবু তাহের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2M49jLS
via IFTTT
Comments
Post a Comment