বেলুড়ে ধুমধাম করে পালিত হল যোগা দিবস

স্টাফ রিপোর্টার, হাওড়া: রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় এবং বেলুড় মঠের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক যোগ দিবস সাড়ম্বরে পালিত করা হল। সকাল সাতটা থেকে টানা দু’ঘণ্টার এই অনুষ্ঠানে প্রায় দেড় হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেন বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের অন্তর্গত সেন্ট্রাল কাউন্সিল রিসার্চ ফর যোগা অ্যান্ড ন্যাচরোপ্যাথি (central council research for yoga and naturopathy) দফতরের উদ্যোগে বেলুড় মঠের বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই যোগা প্রদর্শনী।

অনুষ্ঠানের শুরুতে প্রথমে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। এরপর শুরু হয় যোগা প্রদর্শন। আর সর্বশেষে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বামী আত্মপ্রিয়ানন্দজি মহারাজ বক্তব্য রাখেন। বিভিন্ন স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান, যোগা সংস্থা ও অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন বয়সী মানুষ এই যোগা প্রদর্শনে অংশগ্রহণ করে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের যোগা বিভাগের অধ্যাপক প্রশান্ত সামন্ত-এর তত্ত্বাবধানে এদিন যোগা প্রদর্শন হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বামী হরিহরানন্দজি, স্বামী কৃত্বীপ্রদানন্দজি, ড: ডি.কে.বক্সি এবং ড: রত্নাবলী চক্রবর্ত্তী প্রমুখ বিশিষ্টজনেরা। যোগা প্রদর্শন অনুষ্ঠানে তাড়াসন, বৃক্ষাসন, অর্ধচন্দ্রাসন, পদহস্তাসন, ত্রিকোণাসন, বজ্রাসন, ভদ্রাসন, উষ্ট্রাসন, শশঙ্গাসন প্রদর্শিত হয়৷

অন্যদিকে, বেলুড়ের পাশাপাশি চতুর্থ বিশ্ব যোগা দিবস সাড়ম্বরে পালিত হল হাওড়ার ঘুসুড়ির শ্যাম গার্ডেনে। জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের আর্থিক সহযোগিতায় এই যোগা দিবস পালিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, বিধায়ক ডা: নির্মল মাজি, হাওড়া পুরসভার মেয়র পারিষদ সদস্য ভাস্কর ভট্টাচার্য্য, গৌতম চৌধুরী, জেলাশাসক চৈতালি চক্রবর্তী, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভবানী দাস, সমাজসেবী স্বপন (বাবুন) বন্দ্যোপাধ্যায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন প্রায় ৬০০ জন এই যোগা প্রদর্শনে অংশ নেন। হাওড়া জেলা স্বাস্থ্য দফতর ও হাওড়া পুরসভার যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।

The post বেলুড়ে ধুমধাম করে পালিত হল যোগা দিবস appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2McCqN9
via IFTTT

Comments