গভীর রাতে ফ্ল্যাটের মধ্যেই অভিনেত্রীর শ্লীলতাহানি

কলকাতাঃ  গভীর রাতে শ্লীলতাহানির শিকার হলেন এক টেলি অভিনেত্রী। তাও আবার কিনা একেবারে নিজের ফ্ল্যাটের মধ্যেই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে যাদবপুরে সেন্ট্রাল রোডের উপর অবস্থিত একটি আবাসনে। ওই আবাসনেই থাকেন ওই অভিনেত্রী। রাত দুপুরে প্রকাশ্যে এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়।

একই সঙ্গে প্রশ্নের মুখে ওই আবাসনের নিরাপত্তা। ইতিমধ্যে স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অভিনেত্রীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে পুলিশ।

অভিযোগ, দীর্ঘদিন ধরে আবাসনের একটি ফ্ল্যাট ফাঁকা পড়ে ছিল। গত কয়েক বছর ধরে ফ্ল্যাটে থাকেন না ফ্ল্যাটমালিক। ফলে ফাঁকাই পড়ে রয়েছে ফ্ল্যাটটি। আর সেই সুযোগে বিগত কয়েক মাস ধরে ওই ফ্ল্যাটে নিত্য আনাগোনা বেড়ে চলেছিল বহিরাগতদের।

শুক্রবার রাতেও কয়েকজন বহিরাগত ওই ফ্ল্যাটে আসেন। তখনই প্রতিবাদ জানান ওই অভিনেত্রী। অভিযোগ, তারপরই তাঁর শ্লীলতাহানি করেন বহিরাগতরা। পুলিসের সামনেই চলে ধস্তাধস্তি। এমনকি ভেঙে দেওয়া হয় আবাসনের সিসিটিভি ক্যামেরাও। ফলে, প্রকাশ্যে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।

The post গভীর রাতে ফ্ল্যাটের মধ্যেই অভিনেত্রীর শ্লীলতাহানি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2K3T1Gj
via IFTTT

Comments