দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২, আহত এক

স্টাফ রিপোর্টার, হলদিয়া: একই দিনে পর পর দু’টি মর্মান্তিক পথ দুর্ঘটনা৷ প্রথমটি কোলাঘাট থানা সংলগ্ন মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে। অপরটি কোলাঘাট থানার মেচেদা এলাকায়৷

পুলিশ সূত্রে খবর, সোমবার সকালে হলদিয়া-মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কে হাকোলার কাছে একটি লরি ও মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ওই মারুতি গাড়ির চালকের৷ মৃতের নাম বাপি মাইতি (৩২)। তিনি ওই এলাকারই বাসিন্দা বলে জানা গিয়েছে৷ পাশাপাশি গুরুতর ভাবে আহত হয়েছেন লরির চালকও। এলাকাবাসীরা তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। যদিও দুটি গাড়িই বেপরোয়া গতিতে ছিল বলে জানা গিয়েছে৷ এদিকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কোলাঘাট থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠায়। দুর্ঘটনাগ্রস্থ দুটি গাড়িকেই আটক করেছে কোলাঘাট থানার পুলিশ৷

আরও পড়ুন: দুর্দান্ত ছাড়ে এই স্মার্টফোনটি পেতে পারেন আপনিও

অন্যদিকে, রবিবার রাতে কোলাঘাট থানার অন্তর্গত মেচেদায় দুধের গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে এক যুবকের। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ওই যুবক রাস্তার ধার দিয়েই যাচ্ছিল৷ দুধের গাড়িটি দ্রুত গতিতে থাকায় রাস্তার বাঁকের মুখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ যার ফলে এমন মর্মান্তিক দুর্ঘটনা৷ যদিও মৃত ওই যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবকের আনুমানিক বয়স প্রায় ২৭ বছরের কাছাকাছি। ইতিমধ্যেই পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সেই সঙ্গে ঘাতক গাড়িটিকেও আটক করা হয়৷ তবে ঘটনার পর থেকেই পলাতক ওই গাড়ির চালক। তবে জানা গিয়েছে, কোলাঘাটে ওই এলাকাগুলি বেশ দুর্ঘটনা প্রবণ এলাকা নামেই পরিচিত৷ তা সত্ত্বেও কেন সাধারণ মানুষ সাবধানতা অবলম্বন করে না সেই দিকে বিশেষ নজর দিয়েছে কোলাঘাট থানার পুলিশ৷

আরও পড়ুন: রাশিয়ার রণক্ষেত্রে ‘অভিমন্যু’ নেইমার

প্রসঙ্গত, বিগত কয়েকদিন আগেই হাওড়ার জাতীয় সড়কের বামনডাঙ্গার দিক থেকে ডানকুনির দিকে আসছিল একটি বাইক। অন্যদিকে উল্টো দিক থেকে আসছিল লরিটি। প্রত্যক্ষদর্শীদের দাবি, লরিটি দ্রুত গতিতে থাকায় বাইকটিকে বাঁচাতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ ফলে বাইকের সঙ্গে লরিটির মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ বাহিনী। গুরুতর জখম হয় এক মহিলা ও তাঁর সঙ্গী যুবক৷ তাঁদেরকে আশঙ্কাজনক অবস্থায় হাওড়ার জয়সোয়াল হাসপাতালে পাঠায় পুলিশ৷ সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতেরা দুজনেই নিশ্চিন্দার বাসিন্দা৷

আরও পড়ুন: রাহুলের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: রামদেব

The post দু’টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ২, আহত এক appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lgfvFd
via IFTTT

Comments