‘মুশারফের প্রতি এত দরদ থাকলে পাকিস্তানে চলে যাক সৈফুদ্দিন’

নয়াদিল্লি: বিজেপি-পিডিপি জোট সরকার ভেঙে যাওয়ায় রাজনৈতিক জটিলতা তৈরি হয়েছে কাশ্মীরে। এই মুহূর্তে সেখানে জারি করা হয়েছে রাজ্যপালের শাসন। এরই মাঝে কাশ্মীরের স্বাধীনতা চেয়ে দলের বিড়ম্বনা বাড়ালেন প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈফুদ্দিন সোজ।

কাশ্মীরের ইতিহাস এবং কাশ্মীরের স্বাধীনতা আন্দোলন নিয়ে বই লিখেছেন ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈফুদ্দিন সোজ। আগামী সপ্তাহে তাঁর লেখা বইটি প্রকাশিত হবে। কাশ্মীর: ইতিহাসের ঝলক এবং লড়াইয়ের কাহিনী(Kashmir: Glimpses of History and the Story of Struggle) নামক বই ঘিরেই শুরু হয়েছে বিতর্ক।

সরাসরি কাশ্মীরের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন প্রবীণ কংগ্রেস নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী সৈফুদ্দিন। সমর্থন জানিয়েছেন পারভেজ মুশারফের মতো ভারত বিরোধী রাষ্ট্রপ্রধানের বক্তব্যকেও। তাঁর কথায়, “মুশারফ বলেছিলেন যে কাশ্মীরবাসী স্বাধীনতা চাই। তারা পাকিস্তানের সঙ্গে জুড়তে আগ্রহী নয়। মুশারফের ওই বক্তব্য একদম সঠিক ছিল। আমিও সেটাই বলছি। যদিও তা কখনই সম্ভব নয়।”

খুব স্বাভাবিকভাবেই কংগ্রেস নিয়ে কংগ্রেসের প্রবীণ নেতার এ হেন অবস্থান বিড়ম্বনা বাড়িয়েছে দলের। বিষয়টি প্রকাশ্যে আসতেই কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈফুদ্দিনকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার দাবিও উঠেছে।

শিবসেনা নেত্রী মণিষা ক্যায়ান্দে প্রবীণ কংগ্রেস নেতার ওই বিতর্কিত বক্তব্যের পরিপ্রেক্ষিতে সভাপতি রাহুল গান্ধীর বক্তব্য জানতে চেয়েছেন। তাঁর কথায়, “কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উচিত সৈফুদ্দিন সোজকে নিয়ে দলের অবস্থান স্পষ্ট করা। যদি কংগ্রেস সৈফুদ্দিনের বক্তব্যকে মান্যতা দেয়।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “যদি তাঁর(সৈফুদ্দিন সোজ) পাকিস্তানের প্রতি এবং মুশারফের প্রতি এত প্রেম থাকে তাহলে তাঁকে অবিলম্বে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক। এবং সেখানে গিয়ে পাকিস্তানের চাকর হয়ে থাকুক।”

একই রকমের মন্তব্য করেছেন বিজেপি নেতা সুব্রহ্ম্যম স্বামী। মন্ত্রী হিসেবে সৈফুদ্দিন সোজ যে সকল সুবিধা লাভ করেছিলেন সেই সকল বিষয়ও টেনে এনেছেন স্বামী। তাঁর কথায়, “জেকেএলএফ জঙ্গিরা তাঁর মেয়েকে অপহরণ করেছিল। সেই সময় সৈফুদ্দিন কেন্দ্রীয় মন্ত্রী থাকায় সরকারের থেকে অনেক অতিরিক্ত সুবিধা পেয়েছিলেন। এই সমস্ত মানুষকে সাহায্য করার কোনও মানে হয় না।” একই সঙ্গে তিনি আরও বলেছেন, “ভারতে থাকতে হলে অবশ্যই সংবিধানকে সম্মান করতে হবে। যদি মুশারফকে পছন্দ হয় তাহলে সৈফুদ্দিনকে টিকিট কেটে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হোক।”

The post ‘মুশারফের প্রতি এত দরদ থাকলে পাকিস্তানে চলে যাক সৈফুদ্দিন’ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2K1nowO
via IFTTT

Comments