মধ্যরাতে সৌদির আকাশে মিসাইল যুদ্ধে প্রবল বিস্ফোরণ
রিয়াধ: মধ্যরাতে মিসাইল যুদ্ধ হয়ে গেল রিয়াধের আকাশে। ইয়েমেন থেকে পরপর ছোঁড়া হল মিসাইল। আর সেই মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করে দিল সৌদি আরব। গত কয়েক মাসে এইভাবে একাধিকবার মিসাইল হামলা চালিয়েছে হাউতি বিদ্রোহীরা।
রবিবার রাতে পরপর ছ’টি বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। সৌদি সরকারি সংবাদমাধ্যম ‘এখবারিয়া টেলিভিশন’ সূত্রে খবর, রিয়াধের উপর একাধিক মিসাইল হামলা চালায় ইরান সমর্থিত হাউতি বিদ্রোহীরা। তবে সবকতি মিসাইল মাঝ আকাশেই নষ্ট করে দেওয়া হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। হাউতি সংবাদমাধ্যম ‘আল মাসিরা’ রিয়াধের এই দাবি উড়িয়ে দিয়েছে। তাদের দাবি সৌদিতে এই হামলা সফল হয়েছে। রিয়াধে প্রতিরক্ষা মন্ত্রক-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় আঘাত হানা হয়েছে বলেও দাবি করেছে হাউতিরা।
দীর্ঘদিন ধরেই ইয়েমেনে সরকারের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে শিয়া সম্প্রদায়ের হাউতি বিদ্রোহীরা। তাদের সমর্থন দিচ্ছে শিয়া প্রধান দেশ ইরান। অপরদিকে ইয়েমেনের সমর্থনে লড়াই চালাচ্ছে সুন্নি প্রধান সৌদি আরব। হাউতি বিদ্রোহীদের বিরুদ্ধে যৌথবাহিনীর নেতৃত্ব দিচ্ছে সৌদি আরবের সেনাবাহিনী। ফলে বেশ কয়েকবার রিয়াধকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে হাউতিরা। এর আগেও ইয়েমেন-আরব সীমান্তের পার্শ্ববর্তী শহর জাজান ও নাজরানে মিসাইল হামলা চালায় হাউতি যোদ্ধারা।
উল্লেখ্য, ২০১৫ সালে ইয়েমেনের রাজধানী সানা-সহ বিস্তীর্ণ অঞ্চল দখল করে হাউতি বিদ্রোহীরা। তারপরই ইয়েমেনি সরকারের সমর্থনে ওই দেশে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহীর যৌথবাহিনী।
২০১৫ সাল থেকে চলা ইয়েমেনের এই গৃহযুদ্ধের জেরে ইসলামি দুনিয়া আড়াআড়ি বিভক্ত৷ একপক্ষ সুন্নি গোষ্ঠী অর্থাৎ সৌদি আরব জোট৷ অন্যপক্ষ শিয়া গোষ্ঠী অর্থাৎ হুথিদের মদতকারী ইরান৷ এর জেরে মধ্যপ্রাচ্যের রাজনীতি গরম৷ আর গৃহযুদ্ধের জেরে ইয়েমেনের অভ্যস্ত মৃত্যুপুরী৷
The post মধ্যরাতে সৌদির আকাশে মিসাইল যুদ্ধে প্রবল বিস্ফোরণ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ly7XO2
via IFTTT
Comments
Post a Comment