বর্ষার জন্য আরও অপেক্ষা! কী বলছে হাওয়া অফিস?

স্টাফ রিপোর্টার, কলকাতা: শনিবারও সক্রিয় হল না মৌসুমী বায়ু। ফলে, দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি থেকে সাময়িক স্বস্তি ছাড়া তেমন কোনও খুশির খবর দিতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর।

গত ১১ জুন দক্ষিণবঙ্গের মাধ্যমে খাতায় কলমে বর্ষা প্রবেশ করেছিল রাজ্যে। এরপরে মৌসুমী বায়ু থমকে যায়। আটকে পড়ে উত্তরে বাগডোগরা এবং দক্ষিণের মেদিনীপুরে। এরপর থেকে উত্তরের পাহাড়ি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও টানা গরমের দাপট চলেছে দক্ষিনবঙ্গ জুড়ে।

শনিবার ২৩ জুন থেকে রাজ্যে নতুন করে মৌসুমী বায়ু প্রবেশ করার কথা ছিল। এদিন সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও মিলবে শুধুই হালকা বৃষ্টি। এর চেয়ে বেশি খুশির খবর দক্ষিণবঙ্গবাসীর জন্য নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বিহার এবং ঝাড়খণ্ডের কাছে ঘূর্ণাবর্ত রয়েছে । এর জেরে বৃষ্টি হতে পারে কলকাতাতেও। এই বৃষ্টি বর্ষার নয়। বর্ষা আবারও নতুনভাবে বাসা বাঁধতে সোমবার পর্যন্ত সময় নেবে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

তাই স্বস্তির খবর বলতে শুধুই তাপপ্রবাহ থেকে মুক্তি। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় মেঘের ধাক্কায় মিলবে বৃষ্টি। তাই এই বৃষ্টিও বর্ষার মেঘ থেকে প্রাপ্ত নয়।

শনিবার কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫ থেকে সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বৃষ্টি না হলে আর্দ্রতার জেরে বজায় থাকবে ঘাম।

The post বর্ষার জন্য আরও অপেক্ষা! কী বলছে হাওয়া অফিস? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2Mj1OAC
via IFTTT

Comments