শিক্ষকদের অপরাধী প্রমাণিত করার চেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছে শিক্ষক মহল
স্টাফ রিপোর্টার, কলকাতা: শান্তিপূর্ণ বিক্ষোভে কুটাবের সাধারণ সম্পাদককে আক্রমণ করা ও তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা আসলে শিক্ষকদের অপরাধী প্রমাণিত করার চেষ্টা৷ আর সেই চেষ্টারই তীব্র প্রতিবাদ জানাচ্ছে শিক্ষক মহল৷ এমনই জানাল অধ্যাপকদের সংগঠন অল বেঙ্গল ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন (আবুটা)৷
গত বৃহস্পতিবার দুপুরে কয়েক দফা দাবি নিয়ে কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর (কুটাব) সদস্য আংশিক সময়ের শিক্ষকরা বিকাশ ভবন অভিযান করেন। কিন্তু, বিকাশ ভবনের আগেই ময়ূখ ভবন মোড়ের কাছে তাঁদের আটকায় পুলিশ।
আরও পড়ুন: বিশ্বকাপে সার্বিয়ানদের অসম্মানের অভিযোগে সুইস ফুটবলারদের বিরুদ্ধে তদন্ত
অভিযোগ, এ দিন শান্তিপূর্ণ মিছিলের শুরু থেকেই পুলিশ কটূক্তি করছিল। আর পুলিশের সেই কটূক্তির প্রতিবাদে কুটাবের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ ব্যারিকেড টপকাতে গেলে তাঁকে টানতে টানতে পুলিশের একটি গাড়ির মধ্যে নিয়ে গিয়ে মারধর করা হয়। মারধরের জেরে জ্ঞান হারান গৌরাঙ্গ দেবনাথ৷ তারপর তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁকে দেখতে গেলে বলা হয়, তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পুলিশ গ্রেফতারির কথা ঘোষণা করেনি বলেই অভিযোগ সংগঠনের।
বর্তমানে বিধাননগর মহকুমা হাসপাতালে পুলিশী প্রহরায় চিকিৎসাধীন কুটাবের সাধারণ সম্পাদক৷ মাথায় পুরানো একটি চোট নিয়েই এদিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন গৌরাঙ্গ দেবনাথ৷ তারউপর পুলিশের মারে তাঁর তলপেটেও গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে৷ যদিও, পুলিশের তরফ থেকে তাঁকে মারধরের অভিযোগ অস্বীকার করা হয়েছে৷
আরও পড়ুন: ভাদোদরা ছাত্র খুন: স্কুলে ছুটি পেতে বন্ধুকে হত্যা!!
গোটা ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে শিক্ষক মহল৷ আবুটার সভাপতি তরুণকান্তি নস্কর বলেন, ‘‘গত ২১ জুন কুটাবের নেতৃত্বে শান্তিপূর্ণ শিক্ষক আন্দোলনের উপর পুলিশ কেবল নৃশংস আক্রমণ করেছে তাই নয়, কুটাবের সাধারণ সম্পাদককে পুলিশ হাসপাতালে পর্যন্ত পাঠিয়েছে৷’’ পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে অধ্যাপকদের এই সংগঠন৷ তাঁদের অভিযোগ, আহত গৌরাঙ্গ দেবনাথের সঠিক চিকিৎসার ব্যবস্থা করেনি পুলিশ৷ তার উপর অপরাধমূলক চক্রান্তের মত দু’টি জামিন-অযোগ্য ধারায় মামলা করা হয়েছে তাঁর বিরুদ্ধে৷
আবুটার বক্তব্য, এই মামলাগুলির মাধ্যমে রাজ্য সরকার শিক্ষকদের অপরাধী প্রমাণিত করতে চাইছে৷ তরুণকান্তি নস্কর বলেন, ‘‘আমরা সরকারের এই শিক্ষকবিরোধী পদক্ষেপের তীব্র নিন্দা করছি৷ পাশাপাশি, গৌরাঙ্গ দেবনাথের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি করছি৷’’
তীব্র প্রতিবাদ জানানো হয়েছে শিক্ষক-শিক্ষাকর্মী-শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের পক্ষ থেকেও৷ আহত গৌরাঙ্গ দেবনাথ এই মঞ্চের একজন সদস্য৷ এই মঞ্চ থেকে ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গৌরাঙ্গ দেবনাথের নিঃশর্ত মুক্তির দাবিও জানানো হয়েছে৷ এ ছাড়া, আহতদের উপযুক্ত চিকিৎসার দাবিও করা হয়েছে এই মঞ্চের পক্ষ থেকে৷
The post শিক্ষকদের অপরাধী প্রমাণিত করার চেষ্টার তীব্র প্রতিবাদ জানাচ্ছে শিক্ষক মহল appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KezM8Q
via IFTTT
Comments
Post a Comment