রাশিয়ার রণক্ষেত্রে ‘অভিমন্যু’ নেইমার
রস্তভ-অন-ডন: ফর্মে থাকা পর্তুগাল ফরোয়ার্ড রোনাল্ডো যদি অর্জুন হন তাহলে ভাগ্যের কারণে গোল না পাওয়া মেসি অবশ্যই কর্ণ৷এবং রবিবারের ব্রাজিল বনাম সুইজারল্যান্ড ম্যাচ দেখার পর রাশিয়ার রণক্ষেত্রে ‘অভিমন্যু’-র জায়গাই একমাত্র নেইমারকেই বসানো যায়৷
ব্রাজিলের এই সেরা ফরোয়ার্ডকে রবিবার রস্তভ এরিনাতে কার্যত চক্রব্যূহ-তে ঘিরে রাখলেন সুইস ফুটবলাররা৷ পুরো ম্যাচে দশবার ফাউলের শিকার হয়েছেন নেইমার৷ সুইস ফুটবলাররা যেন নেইমারকে লক্ষ্য বানিয়েই মাঠে নেমেছিলেন৷সদ্য পায়ের চোট কাঠিয়ে মাঠে ফিরছেন নেইমার৷ বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে কোচ তিতে জানিয়েছিলেন ১০০ শতাংশ ফিট নন ব্রাজিল ফরোয়ার্ড৷ এরকম ফুটবলাররা আবার চোট পাওয়া নিয়ে এমনিতেই কিছুটা শঙ্কার মধ্যে থাকেন৷ নেইমারও নিশ্চয়ই ছিলেন৷ এন-টেনের এই দূর্বল জায়গাটাই বারবার ছুঁয়ে গেছেন সুইস ডিফেন্ডার এবং মিডফিল্ডাররা৷ স্বাভাবিকভাবেই ম্যাচটিতে নিজেকে ঠিকমতো মেলে ধরতে পারেননি বিশ্বের সবচেয়ে দামী ফরোয়ার্ড৷
নেইমারকে আটকে রাখার ব্লু প্রিন্ট তৈরি করেই মাঠে নেমেছিলেন বেহরামি, জাকারিয়ারা৷ ম্যাচের প্রথমার্ধে নেইমারকে গোল থেকে দূরে রাখার দায়িত্বে পালন করলেন সুইস মিডফিল্ডার ভ্যালন বেহরামি৷ একের পর এক ট্যাকল করে গেছেন নেইমারকে৷ নেইমারের দিকে আসা ৪৪টি পাসের মধ্যে ৪১টির দখল নিয়েছেন বেহরামি৷ ট্যাকল করেছেন ছয়টির মতো৷ ফাউল করেছেন চারবার, বল কেড়ে নিয়েছেন দুবার৷ এই সুইস মিডফিল্ডারের খেলা লক্ষ করলেই বোঝা যায় নেইমারকে আটকানো সংক্রান্ত সুইজারল্যান্ডের ব্লু-প্রিন্ট৷ পরে বেহরামির প্রথম হলুদ কার্ডেইে তাঁকে মাঠ থেকে উঠিয়ে তাঁর জায়গায় ডেনিস জাকারিয়া মাঠে নামান কোচ পেতকোভিচ৷
জাকারিয়া ম্যাচের বাকিটা সময় নেইমারকে ঠেকিয়েছেন কোচের নির্দেশমতোই৷ গ্রানিত শাকা, স্টেফান লিখটস্টাইনার, ম্যানুয়েল আকাঞ্জি, ফাবিয়ান শায়ের মত ফুটবল মহারথীদেরও মূল লক্ষ্য ছিল ‘অভিমন্যূ’ নেইমারকে তাঁদের চক্রব্যূহে আটকে রাখা৷
The post রাশিয়ার রণক্ষেত্রে ‘অভিমন্যু’ নেইমার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2t8vVDK
via IFTTT
Comments
Post a Comment