তিন জেলায় শুরু স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার,কলকাতা: তিন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস৷ জানিয়েছে উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা ও কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টির জেরে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

হাওয়া অফিসের পূর্বাভাস মতোই তিন জেলায় শুরু হয়েছে বৃষ্টিপাত৷ কোথায় হালকা তো কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে৷ আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকে যে বৃষ্টি হচ্ছে, তা প্রাক বর্ষা ও মৌসুমি বায়ুর মিশ্র প্রভাবে স্থানীয়ভাবে বেশ কিছু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। তার জেরে বৃষ্টি হয়। বৃহস্পতিবারেও তেমন কিছুর সম্ভাবনাই রয়েছে।

তবে বিহারের উপর একটি ঘূর্ণাবর্তও তৈরি হয়েছে। এর কিছুটা প্রভাব পড়েছে রাজ্যের উপর। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার থেকে তিন দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর জেরে রোদের তেজ কমবে। তবে যেখানে বৃষ্টি হবে না সে কারনে গরম অনুভূত হবে।

বর্ষার ফিরে আসার ইনিংস শুরু হতে পারে ২৩ জুন থেকে। পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। প্রচন্ড দাবদাহ থেকে বুধবারই মুক্তি মিলেছে। বৃহস্পতিবারও বৃষ্টির পূর্বাভাস ছিল। সেই অনুযায়ী কালো মেঘে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের তিন জেলায়।

The post তিন জেলায় শুরু স্বস্তির বৃষ্টি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2MKRRgw
via IFTTT

Comments