সীমান্তের কাছেই ওঁত পেতে আছে একদল জঙ্গি
নয়াদিল্লি: সীমান্তের ওপারে ওঁত পেতে আছে একদল জঙ্গি। অনুপ্রবেশের ছক কষছে জঙ্গিরা তারা। সতর্ক করে এই খবর জানিয়েছেন গোয়েন্দারা। ৩৫ জন লস্কর-ই-তইবা জঙ্গি জম্মু ও কাশ্মীরের সীমান্ত দিয়ে অনুপ্রবেশের পরিকল্পনা করছে বলে জানা গিয়েছে।
মাচিল সেক্টর দিয়ে ১৮ জন লস্কর-ই-তইবা জঙ্গি এবং লিপা সেক্টর দিয়ে ৮ জঙ্গি অনুপ্রবেশের ছক কষছে। এখানেই শেষ নয় পুঞ্চ সেক্টর দিয়েও ৬ জঙ্গি অনুপ্রশের চেষ্টা করছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।
পাকিস্তানের মদতেই ভারতে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তারা, এমনই খবর পেয়েছেন গোয়েন্দারা। কাশ্মীরের সেনা জওয়ান ঔরঙ্গজেব এবং সাংবাদিকের মৃত্যুর পিছনেও পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের হাত রয়েছে বলে অনুমান গোয়েন্দাদের।
ঔরঙ্গজেবকে অপহরণের কয়েকঘণ্টা পরেই তাঁর দেহ উদ্ধার হয়। অনভদিকে, ‘দ্য রাইজিং কাশ্মীর’ দৈনিকের এডিটর ইন চিফ সুজাত বুখারিকে তাঁর দফতরের সামনেই গুলি করে হত্যা করে আততায়ীরা। দুই মৃত্যুর ঘটনাতেই উত্তপ্ত হয়ে ওঠে কাশ্মীর। ইদের দিনও আইসিসের পতাকা হাতে বিক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা।
তবে জঙ্গি অনুপ্রবেশের খবরে নতুন করে নাশকতার আশঙ্কা মাথাচাড়া দিয়েছে। এর আগে গত মাসেই প্রায় ৪৫০ জন জঙ্গি অনুপ্রবেশের চেষ্টায় ছিল। সেকারণেই একাধিকবার সীমান্তে বিনা প্ররোচনায় গুলি বর্ষণ করেছে পাক সেনা। কভার ফায়ারিং করে জঙ্গিদের ভারতে প্রবেশ করানোই ছিল তাদের পরিকল্পনা। তবে ভারতীয় সেনা ‘অপারেশন অল আউট’ চালিয় জঙ্গিদের নিশ্চিহ্ন করার পরিকল্পনা করেছে।
The post সীমান্তের কাছেই ওঁত পেতে আছে একদল জঙ্গি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2yjtLpP
via IFTTT
Comments
Post a Comment