রাজ্যে তৈরি করতে হবে গো মন্ত্রক, দাবি মন্ত্রীর!
ভোপাল: ‘শিব’ ঠাকুরের আপন দেশে, আইন কানুন সর্বনেশে! মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কাছে সর্বনেশে কান্ড কারখানার আবদারই করছেন ইনি৷ তাঁর আবদার রাজ্যে গো মন্ত্রক তৈরি করতে হবে৷ হ্যাঁ, ঠিকই শুনেছেন৷
কিন্তু এই অযৌক্তিক আবদারটা কার, জানেন? মধ্যপ্রদেশের গো-রক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমানে রাষ্ট্রমন্ত্রী স্বামী অখিলেশ্বরানন্দের৷ তিনি বলেছেন মধ্যপ্রদেশে একটি গো মন্ত্রক গড়ে উঠুক৷ এই মর্মে মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও করেছেন তিনি৷ তাঁর মতে যদি রাজস্থানে একটি আলাদা গো বিভাগ থাকতে পারে, তাহলে মধ্যপ্রদেশ কেন পিছিয়ে থাকবে?
আরও পড়ুন: এনকাউন্টার বিতর্কে দিলীপের বিরুদ্ধে এফআইআর
রাজ্যের গরুদের উন্নয়নের স্বার্থেই নাকি এই মন্ত্রক গড়ে ওঠা উচিত৷ তাঁর মতে এতে রাজ্যেরও উন্নয়ন হবে৷ এই মন্ত্রকের আয় রীতিমতো ঈর্ষনীয় হবে৷ এমনকি স্বামী অখিলেশ্বরানন্দের দাবি গরুকে পশু ক্যাটাগরি থেকে বাদ দিতে হবে৷
এই বিষয়েই মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে কথাও বলেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী তাকে এই বিষয়ে আশ্বস্ত করেছেন৷ শিবরাজ সিং নাকি বলেছেন গোয়ালগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেওয়া হবে এবং গোপালনে অর্থবরাদ্দের কোনও খামতি থাকবে না৷
আরও পড়ুন: টোটো-অটোচালকদের সংঘর্ষে উত্তপ্ত সালকিয়া
এরআগে, বুধবার স্বামী অখিলেশ্বরানন্দকে রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দেয় মধ্যপ্রদেশ সরকার। বর্তমানে স্বামী অখিলেশ্বরানন্দ রাজ্য গো-রক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে রয়েছেন। নর্মদার পারে বনাঞ্চলকে রক্ষণাবেক্ষন করার জন্য এই স্বামী অখিলেশ্বরানন্দকে এই মর্যাদা দেওয়া হয়৷ প্রসঙ্গত, গত ৩রা এপ্রিল রাজ্যের পাঁচধর্মীয় গুরুকে রাষ্ট্রমন্ত্রীর মর্যাদা দিয়েছিল মধ্যপ্রদেশ সরকার।
এর মধ্যে রয়েছেন যোগেন্দ্র বাবা, কম্পিউটার বাবা সহ একাধিক ধর্মগুরু। প্রসঙ্গত, চলতি বছরেই বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মধ্যপ্রদেশে তার আগে ধর্মীয় গুরুদের রাষ্ট্রমর্যাদার দেওয়ার বিষয়ে নতুন জল্পনা শুরু হয় রাজ্য রাজনীতিতে। এতে স্বাভাবিক ভাবে ধর্মগুরুদের অনুগামীদের ভোটও নিশ্চিত করতে চাইছে মধ্যপ্রদেশ সরকার বলে অভিযোগ ওঠে৷
আরও পড়ুন: রাজ্যে স্কুলছুটদের সংখ্যা কমে ১ শতাংশ : মুখ্যমন্ত্রী
এই স্বামী অখিলেশ্বরানন্দই বলেছিলেন গরুর জন্যই শুরু হবে তৃতীয় বিশ্ব যুদ্ধ। তাঁর বক্তব্যকে কেন্দ্র করেই তৈরি হয় নতুন বিতর্ক।
তাঁর মতে, গরুকে কেন্দ্র করে সব সময়ই তর্ক বিতর্ক বিবাদ সৃষ্টির ইতিহাস রয়েছে। শুধু তাই নয়, ১৮৫৭ সালে গরুকে কেন্দ্র করেই যুদ্ধ শুরু হয়েছিল বলে প্রবাদ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। গরুকে রক্ষা করার জন্য আইন কখনও নিজেদের হাতে তাঁরা নিতে পারেন না বলে মন্তব্য করেন গিরি। তবে, গো-হত্যাকারী, গরু পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: অসমে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত আরও ৬
The post রাজ্যে তৈরি করতে হবে গো মন্ত্রক, দাবি মন্ত্রীর! appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2M7svZ4
via IFTTT
Comments
Post a Comment