ঝাড়খণ্ড গণধর্ষণ: পৌঁছল জাতীয় মহিলা কমিশন
খুন্তি: ৫ সমাজকর্মীকে পর পর গণধর্ষণ৷ ঝাড়খণ্ডের খুন্তির ঘটনায় নিন্দার ঝড় বহাল৷ ঘটনার ৫ দিন পর, রবিবার নির্যাতিতাদের সঙ্গে কথা বললেন জাতীয় মহিলা কমিশমের সদস্যরা৷ কোন দিকে তদন্ত এগোচ্ছে, সেই বিষয়টিও খতিয়ে দেখছে কমিশন৷
গণধর্ষণকাণ্ডে এখনও পর্যন্ত অভিযুক্ত ৬৷ এর মধ্যে ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ বাকিদের খোঁজে চলছে তল্লাশি৷ এডিজে, রাচি, আর কে মালিক জানাচ্ছেন, অভিযুক্তদের খোঁজে জারি তল্লাশি৷ পাশাপাশি ফাজার আলফাসোল এলিয়নের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে, খুন্তির কোচাং গ্রামের মিশনারির স্কুলের সঙ্গে যুক্ত মহিলা৷ সেই মিশনারি স্কুলের ফাদার হয়ে কেন ধর্ষণকাণ্ডের অভিযোগ তিনি দায়ের করেননি? গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ৷
আরও পড়ুন: বিশ্বকাপে সার্বিয়ানদের অসম্মানের অভিযোগে সুইস ফুটবলারদের বিরুদ্ধে তদন্ত
১৯ জুন, মঙ্গলবার খুন্তিতে মিশনারি স্কুলেই মহিলাপাচার রুখতে সচেতনতা মূলক সভা করছিলেন ৫ সমাজকর্মী৷ ঘটনাস্থল থেকেই তাঁদের অপহরণ করা হয়৷ বন্দুকের নল মাথায় ঠেকিয়ে তাঁদের ধর্ষণ করে ৬ জনের একটি দল বলে অভিযোগ৷ পর পর চলে পৈশাচিক নির্যাতন৷ স্কুল থেকে অপহরণ করে ৫ মহিলাকে নিকটবর্তী জঙ্গলে আনা হয়৷ ধর্ষণের ঘটনায় স্কুলের কর্মীদের উপরও নজর রাখছে পুলিশ৷ কারণ, খুব সন্তর্পনে বিষয়টি ধামাচাপা দিতে স্বচেষ্ট হন ফাদার৷
ঝাড়খণ্ডের খুন্তিতে অনেকদিন ধরেই আদিবাসী আন্দোলন চলছে৷ আদিবাসীদের পাথ্থরগড় আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ৫ নির্যাতিতা৷ মূলত, গোটা খুন্তি এই আন্দোলন জারি রেথেছে৷ বয়কট করেছেন সরকারি স্কুল, কলেজ৷ ঝাড়খণ্ড, ওড়িশা,মধ্যপ্রদেশে কয়েক হাজার আদিবাসী এই আন্দোলনের সঙ্গে যুক্ত৷ আন্দোলনের জেরে কোনও সরকারি আধিকারিক বা পুলিশ গ্রামে প্রবেশ করতে পারেন না৷ আদিবাসী নয় এমন ব্যক্তিকেও ঢুকতে দেওয়া হয় না৷ আদিবাসীদের অধিকার, শিক্ষা, স্বাস্থ্য উন্নয়নের দাবিতে পাথ্থরগড় আন্দোলন৷ সরকার বিরোধী এই আন্দোলনে তাই মাঝে মাঝেই পুলিশের রোষের মুখে পড়তে হয় আদিবাসীদের৷ সরকারের অভিযোগ, এই আদিবাসীদের সঙ্গে মাওবাদীরাও হাত মিলিয়েছে৷
আরও পড়ুন: ভাদোদরা ছাত্র খুন: স্কুলে ছুটি পেতে বন্ধুকে হত্যা!!
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার ২ অভিযুক্তকে মিশনারি স্কুলে কর্মরত৷ বাকি চার অভিযুক্ত ওই স্কুলেরই কর্মী৷ অভিযুক্ত ১ জনের ছবিও প্রকাশ করে ৫০ হাজার টাকা পুরস্কার ঘোষণাও করেছে পুলিশ৷
The post ঝাড়খণ্ড গণধর্ষণ: পৌঁছল জাতীয় মহিলা কমিশন appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ImRmWy
via IFTTT
Comments
Post a Comment