এবার আইএস-আল কায়েদার বিরুদ্ধে নতুন ‘জিহাদ’ ঘোষণা করল ভারত
নয়াদিল্লি: জঙ্গিবাদের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের ডাক দিল কেন্দ্র। ভারতীয় সাব-কন্টিনেন্টে কার্যকর জঙ্গি সংগঠন আইএস ও আল-কায়েদাকে নিষিদ্ধ ঘোষণা করল স্বরাষ্ট্রমন্ত্রক। গত ১৮ জুন এই সংক্রান্ত একটি নোটিফিকেশন জারি করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রকের ওই নয়া নির্দেশিকায় বলা হয়েছে, ‘AQIS বা আল-কায়েদা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্ট একটি জঙ্গি সংগঠন। যারা প্রতিবেশী দেশে জঙ্গি কার্যকলাপ চালায়, তারা ভারতেও সন্ত্রাসবাদ ছড়ানোর চেষ্টা করছে বা উৎসাহ দিচ্ছে। ভারত থেকে ওই জঙ্গি সংগঠনের নিয়োগের প্রক্রিয়া চলছে।’ ওই নির্দেশিকায় ইসলামিক স্টেট-কেও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই সংগঠনও ভারতের সন্ত্রাসবাদ ছড়াতে চাইছে বলে উল্লেখ করা হয়েছেL
কেন্দ্র উল্লেখ করেছে, এই সংগঠনগুলো ”বিশ্বজুড়ে জিহাদ চালাতে ভারত থেকে লোক নিয়োগ করছে। এরা সরকারের পতন ঘটিয়ে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চাইছে ও ভারতকে এরা টার্গেট বানিয়েছে। ভারতীয় তরুণদের মগজধোলাই করে জঙ্গিবাদে উৎসাহিত করছে।”
অন্যদিকে, কাশ্মীর থেকে জঙ্গি নির্মূল করতে শতাধিক এনএসজি কমান্ডোকে পাঠানো হয়েছে। উপত্যকাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএসএফ স্টেশনগুলিতে পজিশনে রয়েছে তারা। শুধু তাই নয়, প্রস্তুত রাখা হয়েছে স্নাইপারদেরও। সেনা অভিযানে রাজ্যপাল শাসনের জন্য কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন সেনাপ্রধান বিপিন রাওয়াত।
একই বার্তা দিয়েছে কাশ্মীর পুলিশও। পুলিশের ডিজিপি এসপি বেদ বলেন, ‘অপারেশন জারি থাকবে। শুধুমাত্র রমজানের সংঘর্ষবিরতির জন্যই অপারেশন বন্ধ রাখা হয়েছিল। তার আগেও অপারেশন চালানো হয়েছিল। এবার আগামিদিনে আরও বেশীমাত্রায় চলবে অভিযান। আর এবার অভিযান চালানো আরও সহজ হবে।’
ঠিক কী বলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের নোটিফিকেশনে? দেখে নিন:
The Unlawful Activities (Prevention) Act, 1967 (37 of 1967) (hereinafter referred to as the said Act) has been enacted to provide for more effective prevention of certain unlawful activities of individuals and associations and for dealing with terrorist activities and for matters connected therewith; And whereas, under clause (m) of sub-section (1) of section 2 of the said Act, ‘terrorist organisation’ means an organisation listed in the First Schedule to the said Act or an organisation operating under the same name as an organisation so listed;
And whereas, the First Schedule to the said Act contains the list of such terrorist organisations; And whereas, the ‘Al-Qaida in Indian Subcontinent (AQIS)’, an affiliate of `Al-Qaida (AQ)’, is a terrorist organisation, which has committed acts of terrorism in the neighbouring countries, has been promoting and encouraging terrorist acts on the Indian interests in the Indian Sub-continent and has been attempting radicalisation and recruitment of youth from India;
And whereas the “Islamic State in Khorasan Province (ISKP)/ISIS Wilayat Khorasan/Islamic State of Iraq and the Sham-Khorasan (ISIS-K)”, an Afghanistan based affiliate of ISIS, is a terrorist organisation, which promotes and encourages terrorism in the Indian Sub-continent and has been committing terrorist acts to consolidate its position by recruiting youth for ‘global jihad’ and to achieve the objective of establishing its own ‘caliphate’ by overthrowing democratically elected Governments and considers India and the Indian interests as its targets and is engaged in activities of radicalising and recruiting Indian youth for terrorist activities.
The post এবার আইএস-আল কায়েদার বিরুদ্ধে নতুন ‘জিহাদ’ ঘোষণা করল ভারত appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2KaaUzd
via IFTTT
Comments
Post a Comment