সতর্ক বার্তা ছাড়াই ‘সেলফি ডে’ ফেসবুকের
গৌতমী সেনগুপ্ত: একে সেলফি তারও আবার ঘটা করে দিবস৷ ফেসবুক পালন করছে ‘সেলফি ডে’৷ বেশি খুঁজতে হবে না, আপনার টাইম লাইনে পেয়ে যাবেন সেলফি ডে-র বিস্তারিত তথ্য৷ যেখানে নতুনত্ব সেলফি ফিচারের বিজ্ঞাপনও দিয়েছে ফেসবুক৷ এত কিছুর মধ্যেও সেলফি নিয়ে সতর্ক বার্তা দেওয়ার প্রয়োজন মনে করেনি এই সামাজিক সাইটটি৷ তাহলে কি সতর্ক বার্তা র থেকেও গুরুত্ব পাচ্ছে ফেসবুকের সেলফি ফিচার? কী বলছে আম জনতা?
শহর ও শহরতলির তরুণ প্রজন্ম কিন্ত বেজায় খুশি ৷ ‘সেলফি ডে’- তাই হাজার সেলফি তুলে, ফেসবুকে পোস্ট চলছেই৷ কোথাও যেন ‘সেলফি’বিষয়টিকে প্রয়োজনীয়তায় নিয়ে ফেলছেন তারা৷ মনোবিদ অনিন্দিতা রায়চৌধুরী জানাচ্ছেন, ফেসবুক বিদেশি সংস্থা হোলেও সামাজিক দায়িত্ব ফেসবুকের উপরও বর্তায়৷ তাই সেলফি যেমন উপভোগের, তেমনই সতর্ক থাকারও৷ বিশ্বজুড়ে যখন ফেসবুকের রমরমা, তখন প্রত্যেক দেশের নিরিখেই ‘সলফি ডে’ নিয়ে সতর্ক বার্তা জারি করা উচিত ফেসবুকের৷
প্রশ্ন উঠছে ‘সেলফি ডে’ পালন করে কী প্রমান করতে চাইছে ফেসবুক? প্রতিদিনই নিত্য নতুন ফিচার বানাচ্ছে এই সোশ্যাল সাইট৷ বলা হচ্ছে অ্যাপটি আপগ্রেড করুন৷ নানা চমকে ভরা ফেসবুক তৈরি আপনার মনোরঞ্জনে৷ ঘাড় গুঁজে বা ঘাড় তুলে দিয়ে দিন ছবি,লেখা কত কি৷ কিন্তু ভালো দিক যেমন আছে , তেমনই রয়েছে খারাপ দিক৷ চিকিৎসক পার্থ ধর জানাচ্ছেন, প্রথম থেকেই ফেসবুক বা সোশ্যাল সাইটকে জীবনের প্রয়োজন বানিয়ে ফেলা হয়েছে৷

তাই সেলফি তোলার সময় মানুষ এতটাই আত্মকেন্দ্রিক হয়ে উঠছেন যে, জীবনের বাজি রেখেই সেলফি তুলছেন৷ তাই ফেসবুক যদি সতর্ক বার্তা নাও দেয়, প্রাপ্তমনস্করা কি সেলফির সর্বনাশা দিকটি বুঝতে পারবেন না? পাশের মানুষটির সঙ্গে গল্প করা বা আড্ডা দিনে দিনে উধাও হচ্ছে৷ আড্ডার জায়গায় স্থান পাচ্ছে সেলফি৷ তাই সেলফিকে নিয়ন্ত্রণ করলেই তা উপভোগ্য হবে বলে মত চিকিৎসক পার্থ ধরের৷
কোথাও যেন ‘সেলফি’ কাজের ফাকে একটু আনন্দ, কোথাও সেলফি দুঃসাহস প্রদর্শনের একমাত্র পথ৷ ফলটা মারাত্মক৷ কেউ আত্মহত্যার মুহূর্তের সেলফি তুলছেন, কেউ বিপজ্জনক জলপ্রপাতের ধারে গিয়ে সেলফি তুললেন, পড়ে গেলেন, আর ফিরলেন না৷ এই ধরনের ঘটনা প্রায় প্রতিদিনই ঘটছে৷ তাই নিজেরাই একটু সচেতন হন৷ আসুন সেলফি কে করে তুলি আনন্দের৷ দুঃসাহসটা দেখাই প্রয়োজনে৷ ফেসবুকেরও উচিত চমক না বাড়িয়ে একটু সামাজিক হওয়ার৷
The post সতর্ক বার্তা ছাড়াই ‘সেলফি ডে’ ফেসবুকের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tfsFXo
via IFTTT
Comments
Post a Comment