সাত সকালেই অঝোর বৃষ্টিতে ভিজল কলকাতা
স্টাফ রিপোর্টার, কলকাতা: সাত সকালেই বৃষ্টিতে ভিজল কলকাতা সহ আশেপাশের অঞ্চল। সোমবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা। এরপরই শুরু হয় বৃষ্টি। স্বাভাবিকভাবেই তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। সোমবার সারাদিন বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর।
ক্রমশ সক্রিয় হয়েছে মৌসুমী বায়ু। রাজ্যে মৌসুমী বায়ু ঢুকে পড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলেও জানাচ্ছেন হাওয়া অফিসের আবহাওয়াবিদরা। আর তার জেরেই এদিন বঙ্গে বৃষ্টি হবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস।
প্রসঙ্গত, গত ১২ জুনের পর থেকে মৌসুমি বায়ুর কোনও নড়ন চড়ন হয়নি। উত্তুরে বর্ষারেখা ওডিশা দিয়ে রাজ্যে ঢুকে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কিছু এলাকার উপর দিয়ে গিয়ে বাগডোগরা পর্যন্ত বিস্তৃত আছে। অন্যদিকে, একটি নিম্নচাপও তৈরি হচ্ছে। একদিকে মৌসুমি বায়ু অন্যদিকে নিম্নচাপের ফলে বঙ্গে বৃষ্টি হবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
১১ জুন দক্ষিণবঙ্গ দিয়ে রাজ্যে প্রবেশ করেছিল বর্ষার মেঘ। ১২ তারিখ সারাদিন অঝোরে বৃষ্টি হয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গেও শুরু হয় বৃষ্টি। কিন্তু ১৩ জুন থেকেই সব উধাও হয়ে যায়। বৃষ্টি থেমে যায় রাজ্যের দুই প্রান্তেই। তবুও পাহাড়ে ধাক্কা লেগে মেঘ উত্তরবঙ্গে বৃষ্টি ঝরালেও দক্ষিণে শুরু হয় দাবদাহ।
The post সাত সকালেই অঝোর বৃষ্টিতে ভিজল কলকাতা appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2ly7StI
via IFTTT
Comments
Post a Comment