এনকাউন্টার বিতর্কে দিলীপের বিরুদ্ধে এফআইআর
স্টাফ রিপোর্টার, জলপাইগুড়ি: তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে এনকাউন্টারের হুমকি দিয়ে বিপাকে দিলীপ ঘোষ৷ তাঁর বিরুদ্ধে দায়ের হল এফআইআর৷
জলপাইগুড়ির কোতয়ালি থানার পুলিশের তরফে এই স্বতঃপ্রণোদিত হয়ে এই অভিযোগ দায়ের হয়৷ ওই অভিযোগে বিজেপির আরও সাতজন নেতার নামও রয়েছে৷
আরও পড়ুন: তৃণমূল নেতাদের বিরুদ্ধে এন্টাকাউন্টার করার হুমকি দিলীপের
প্রসঙ্গত, মঙ্গলবার জলপাইগুড়িতে বিজেপির একটি কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ সেখানে তিনি বলেন, ‘‘পশ্চিমবঙ্গের তৃণমূল নেতারা যেভাবে গুন্ডামি করছে, তাদের পরিস্কার বলে দিচ্ছি, হয় জেল না হলে সোজা গুলি৷ এনকাউন্টার হবে৷ কার গুলি কোথায় লাগবে কেউ জানে না৷’’ এর পরই এ নিয়ে বিক্ষোভ ছড়ায়৷
বিস্তারিত আসছে…
The post এনকাউন্টার বিতর্কে দিলীপের বিরুদ্ধে এফআইআর appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tbQvmR
via IFTTT
Comments
Post a Comment