কাশ্মীরে রাজ্যপালের শাসনের অনুমতি দিলেন রাষ্ট্রপতি
নয়াদিল্লি: রাজ্যপালের শাসন জারি করার অনুমতি দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ দ্রুত এই নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবন থেকে৷ ফলে এখন শুধু সময়ের অপেক্ষা৷ জম্মু কাশ্মীরে জারি হতে চলেছে রাজ্যপালের শাসন৷
গতকাল অর্থাৎ মঙ্গলবার জম্মু কাশ্মীরের রাজ্যপাল নরিন্দর নাথ ভোরা এই সংক্রান্ত রিপোর্ট পাঠান রাষ্ট্রপতির কাছে৷ সংবিধানের ৯২ নম্বর ধারা মেনে রাজ্যে রাজ্যপালের শাসন জারি করার অনুমতি চান৷ সেই রিপোর্ট খতিয়ে দেখে রাজ্যপালের শাসন জারি করার আবেদন গ্রহণ করেন রাষ্ট্রপতি৷ এই নিয়ে জম্মু কাশ্মীরে গত ১০ বছরে চতুর্থবার রাজ্যপালের শাসন জারি করা হল৷
আরও পড়ুন: এটিএম থেকে মিলছে যা তুলছেন তার পাঁচ গুণ টাকা
মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের জোট সরকার থেকে সমর্থন তুলে নেয় বিজেপি। বিজেপির তরফে জানিয়ে দেওয়া হয়, দেশের স্বার্থে কোনও ভাবেই সংঘর্ষ বিরতি মেনে নেওয়া সম্ভব নয়। এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই রাজভবনে যান মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতি। রাজ্যপালের সঙ্গে কথা বলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি৷
মুখ্যমন্ত্রীর ইস্তফার পরেই রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা প্রবল হয়ে ওঠে৷ তাহলে কি অকাল ভোটের মুখে উপত্যকা, প্রশ্ন রাজনৈতিক মহলে।
জম্মু ও কাশ্মীরে জোট সরকারে দলের সব বিধায়ককে মঙ্গলবার হঠাৎ করেই দিল্লিতে বৈঠকে ডাকেন বিজেপি সভাপতি অমিত শাহ। রাজধানীতে হাজির হতে বলা হয় তাঁদের সবাইকে। সদ্য জম্মু ও কাশ্মীরে রমজান শেষ হতেই সংঘর্ষবিরতি বা জঙ্গি দমন অভিযান বন্ধ রাখার সিদ্ধান্ত প্রত্যাহার করে কেন্দ্র। এই প্রেক্ষাপটে বিজেপি সভাপতির দলীয় মন্ত্রী, শীর্ষ নেতাদের জরুরি তলব ঘিরে তীব্র কৌতূহল, জল্পনা তৈরি হয়।
আরও পড়ুন: জেনে নিন বুধবার বাজারে কত খসবে পকেট থেকে
এরপরই বিজেপি ঘোষণা করে, যে তারা আর পিডিপি-র সঙ্গে থাকছে না। ঘোষণার পর, বিজেপির তরফ থেকে রাম মাধব সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, সুজাত বুখারি কিংবা ঔরঙ্গজেবকে হত্যার মত নৃশংস ঘটনার পর কেন্দ্রের পক্ষে আর সংঘর্ষ বিরতি জারি রাখা সম্ভব হচ্ছে না।
মুফতির পরই রাজ্যপালের সঙ্গে দেখা করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা৷ তিনি রাজ্যে পুনরায় নির্বাচনের দাবি করেন৷ তবে তার আগে সেখানে রাজ্যপালের শাসন জারি করার আবেদন করেন তিনি৷ কংগ্রেসের গুলাম নবি আজাদ বলেন, বিজেপির এই সিদ্ধান্তে হাঁফ ছেড়ে বাঁচলেন উপত্যকাবাসী৷ গত তিন বছরে বিজেপি শাসনে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে জম্মু ও কাশ্মীরে৷ তবে বিজেপি সরলেও পিডিপির সঙ্গে জোট করবে না কংগ্রেস বলে সাফ জানিয়েছেন কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ৷
আরও পড়ুন: ‘গণতন্ত্রে মমতা সবচেয়ে বড় ডাকাত’
২০১৭ সালেই মুখ্যমন্ত্রী মুফতি মহম্মদ সঈদের মৃত্যুর পর নতুন সরকার গঠনের আগে রাজ্যের শাসনভার রাজ্যপালের যায়৷ জারি হয় রাজ্যপালের শাসন৷
The post কাশ্মীরে রাজ্যপালের শাসনের অনুমতি দিলেন রাষ্ট্রপতি appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2JSzgBu
via IFTTT
Comments
Post a Comment