দেশ বাঁচাতে ভারতীয় মুসলিমদের পালটা লড়াইয়ের আহ্বান আসাদুদ্দিনের
হায়দরাবাদ: দেশ বাঁচাতে হবে। সেই কারণে এখন লড়াই করার সময় এসেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে ভারতীয় মুসলিমদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।
আরও পড়ুন- দেশের স্বার্থে মোদী সরকারকে সমর্থন করতে প্রস্তুত আসাদুদ্দিন
উত্তর প্রদেশের হাপুর জেলায় গোরক্ষকদের তাণ্ডবে প্রাণ গিয়েছে দুই জন সাধারণ মানুষের। এই পরিস্থিতির জন্য কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টিকে কাঠগড়ায় তুলেছেন হায়দরাবাদের সাংসদ। বিজেপি জামানায় সাধারণ মানুষের সম্মান এবং গৌরব হারিয়ে গিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
সার্বিক পরিস্থিতির জন্য উত্তর প্রদেশ পুলিশকেও কাঠগড়ায় তুলেছেন আসাদুদ্দিন ওয়াইসি। সঠিক সময়ে পুলিশ উপযুক্ত ব্যবস্থা না নেওয়ায় সমাজে আতংক ছড়িয়ে পড়ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় পদ্ম শিবিরের বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন আসাদুদ্দিন ওয়াইসি। লজ্জাজনক এই পরিস্থিতিতে থেকে দেশকে রক্ষা করার জন্য ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানিয়েছেন তিনি। তাঁদেরকে সমাজে শান্তির বানী প্রচার করার পরামর্শও দিয়েছেন। একই সঙ্গে দেশ বাঁচাতে ভারতীয় মুসলিমদের লড়াই করার পরামর্শও দিয়েছেন তিনি। তাঁর কথায়, “ভারতীয় মুসলিমদের কাছে এটাই লড়াই করার আদর্শ সময়। ভারতকে বাঁচাতে হলে পালটা লড়াই করতে হবে।”
আরও পড়ুন- গোষ্ঠী সংঘর্ষ নিয়ে মমতা সরকারকে তোপ আসাদুদ্দিনের
জাতিগত বিরোধ নিয়ে দেশে আতংক ক্রমশ বাড়তে থাকায় দেশে রুয়ান্ডা-র মতো ভয়াবহ পরিস্থিতি আসতে চলেছে বলেও আশংকা প্রকাশ করেছেন আসাদুদ্দিন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “রুয়ান্ডা হতে চলেছে আমাদের দেশ?”
রুয়ান্ডা আফ্রিকার পূর্ব-মধ্যাংশের একটি রাষ্ট্র। ওই দেশে প্রায় ৮০ লক্ষ লোক বাস করে। আফ্রিকা মহাদেশের মধ্যে রুয়ান্ডাতেই জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে বেশি। হুটু ও টুটসি উপজাতি জনগোষ্ঠীর এই দেশটি বিংশ শতাব্দীর শেষভাগে ১৯৯৪ সালের ভয়াবহ জাতিগত হিংসা ও গৃহযুদ্ধের কারণে সারা বিশ্বের নজরে আসে।
The post দেশ বাঁচাতে ভারতীয় মুসলিমদের পালটা লড়াইয়ের আহ্বান আসাদুদ্দিনের appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lrPnHo
via IFTTT
Comments
Post a Comment