ভোরেই ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান
পোর্ট ব্লেয়ার: ফের ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান। শুক্রবার ভোরে কেঁপে উঠল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত সুনামি অ্যালার্ট জারি করা হয়নি।
জানা গিয়েছে, আন্দামানই এই ভূমিকম্পের উৎসস্থল।
তিনদিন আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল ভারতের উত্তর দিক৷ গত মঙ্গলবার সকালে কেঁপে উঠল ভারত-চিন সীমান্তবর্তী এলাকা৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৫৷ এখনও অবধি কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷
গত কয়েকদিন ধরে হিমাচল প্রদেশে একের পর এক কম্পন অনুভূত হচ্ছে৷ ১৭ জুন সৈকত শহর সিমলাতে ভূমিকম্প হয়৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.২৷ তার আগে ১৪ জুন এর থেকেও বেশি মাত্রায় কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশ৷ ওই দিন জম্মু কাশ্মীরের নিকটবর্তী চম্বাতে কম্পন টের পাওয়া যায়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬৷
The post ভোরেই ভূমিকম্পে কেঁপে উঠল আন্দামান appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2K1Yuxa
via IFTTT
Comments
Post a Comment