ভোররাতে কেঁপে উঠল হিমাচল প্রদেশ
সিমলা: কম্পনে কেঁপে উঠল হিমাচল প্রদেশের একাংশ৷ রবিবার ভোররাতে কম্পন অনুভূত হয় সৈকত শহর সিমলাতে৷ যদিও কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷
আরও পড়ুন: টিয়ার গ্যাস থেকে নাইটক্লাবে আগুনের জেরে মৃত ১৭
জানা গিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.২৷ রবিবার ভোর ৩টে ৩৬ মিনিট নাগাদ হয় ভূমিকম্প৷ তবে এত কম মাত্রার কম্পন সাধারণত টের পাওয়া যায় না৷ আর যখন ভূমিকম্প হয় তখন ঘুমিয়ে সৈকতবাসী৷ ভূমিকম্পের কেন্দ্রস্থল কিন্নোর জেলা৷ এটি চিন সীমান্তের কাছে অবস্থিত৷
আরও পড়ুন: ধুলোয় ঢাকা সিমলায় বৃষ্টিপাতের সম্ভাবনা
গত ১৪ জুন এর থেকেও বেশি মাত্রায় কেঁপে উঠেছিল হিমাচল প্রদেশ৷ ওই দিন জম্মু কাশ্মীরের নিকটবর্তী চম্বাতে কম্পন টের পাওয়া যায়৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬৷
The post ভোররাতে কেঁপে উঠল হিমাচল প্রদেশ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lfnMcx
via IFTTT
Comments
Post a Comment