২৪ ডিগ্রিতেই থাকবে এসির তাপমাত্রা! কেন এমন সিদ্ধান্ত মোদী সরকারের?
নয়াদিল্লি: বিদ্যুৎের খরচ বাঁচাতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার! এসির তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রাখা বাধ্যতামূলকভাবে করা হতে পারে। আর এই প্রস্তাব এসেছে কেন্দ্রীয় বিদ্যুত্ মন্ত্রী আরকে সিংয়ের কাছ থেকে। শুক্রবার তিনি বলেন, ”শীঘ্রই এনিয়ে নির্দেশিকা জারি করা হবে। কম তাপমাত্রা শরীরে পক্ষেও ভাল নয়।” তাঁর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে বিতর্ক শুরু হয়েছে।
কেন্দ্রীয় বিদ্যুত মন্ত্রকের তরফে ইতিমধ্যে এই বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে, গ্রাহকদের স্বাস্থ্য ও আর্থিক দিক নজরে রেখে এসি-র সেটিংয়ে পরিবর্তন আনা হোক। তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা বাধ্যতামূলক করা হবে। বিবৃতি আরও দাবি করা হয়েছে, প্রতি ১ ডিগ্রি সেলসিয়াসের বৃদ্ধিতে বিদ্যুত্ সাশ্রয় হয় ৬ শতাংশ।
অন্যদিকে, কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, সাধারণ শরীরের উষ্ণতা ৩৬-৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে বেশিরভাগ জায়গাতেই ১৮-২১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখা হয়েছে। এটা অস্বাস্থ্যকর। একদিকে যেমন স্বাস্থ্যের অবস্থা খারাপ হচ্ছে অন্যদিকে আবার বিদ্যুৎের খরচও বাড়ছে। যদিও কেন্দ্রীয় সরকারের এহেন মন্তব্য ঘিরে শুরু হয়েছে সমালোচনা।
The post ২৪ ডিগ্রিতেই থাকবে এসির তাপমাত্রা! কেন এমন সিদ্ধান্ত মোদী সরকারের? appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2K2sZTT
via IFTTT
Comments
Post a Comment