কমবয়সী ছেলের সঙ্গে প্রেম, মেয়েকে কুপিয়ে খুন বাবার
জয়পুর: মেয়ের থেকে কমবয়সী ছেলের সঙ্গে সম্পর্ক মেনে নিতে পারেনি। সেই কারণে নিজের মেয়েকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল বাবা।
চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের শ্রীগঙ্গানগর জেলার অনুপগড়ে। পরিবারের সম্মান রক্ষায় নিজের মেয়েকে খুন করেছে বলে স্বীকার করেছে অভিযুক্ত বলবীর সিং।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত অভিযুক্তের মেয়ের প্রেম নিয়ে। বয়সে ছোট একটি ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ২০ বছরের ওই তরুণীর। একই সম্প্রদায়ের হলেও পাত্রের বয়স কম হওয়ায় ওই সম্পর্ক মেনে নেয়নি মেয়েটির বাবা।
সেই কারণে প্রেম নিয়ে বিবাদ চলছিল দীর্ঘদিন ধরে। পরিবারের আপত্তি থাকা সত্ত্বেও প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে পালিয়ে যায় মৃতা তরুণী। ওই ঘটনায় অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিল বলবীর। থনায় দায়ের করেছিল অভিযোগ। যদিও পরে দুই পরিবারের পক্ষ থেকে বিষয়টি মিটমাট করে নেওয়া হয়। সেই সঙ্গে তাঁদের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
যদিও কম বয়সী ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়া নিয়ে আপত্তি ছিল বলিবীর সিং-র। সেই রাগের বহিঃপ্রকাশ ঘটেছে শনিবার ভোরের দিকে। নিজের মেয়েকেই কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে বলবীর সিং। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে জামিন অযোগ্য একাধিক ধারায় রুজু হয়েছে মামলা।
The post কমবয়সী ছেলের সঙ্গে প্রেম, মেয়েকে কুপিয়ে খুন বাবার appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.
from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lwO4ah
via IFTTT
Comments
Post a Comment