বাতিল হয়েও ভোট প্রচারে হাফিজ সঈদ

ইসলামাবাদ: পাকিস্তানে ভোট প্রচারে জঙ্গি নেতা হাফিজ সঈদ৷ ১৫ বছরের পুরনো আল্লা-ও আকবর তেহরিকের হয়ে প্রচারে নামবে জামাত উদ দাওয়া জঙ্গি সংগঠনের প্রধান৷ জুলাই মাসে পাকিস্তানের সাধারণ নির্বাচন৷ পাক সংবাদ সূত্রে খবর, সঈদের তৈরি বিভিন্ন দলের মধ্যে সবচেয়ে প্রাচীন আল্লা ও আকবর তেহরিক৷ পাকিস্তানে সক্রিয় মিল্লি মুসলিম লীগের সঙ্গে যুক্ত আল্লা ও আকবর তেহরিককে ভোটে ছাড়পত্র দেয় পাক নির্বাচন কমিশন৷ ২১ জুন ইসলামাবাদে এএটি-র অফিস তৈরি করে হাফিজ৷

আরও পড়ুন: ছুটির দিনে নতুন ইনিংস শুরু বর্ষার

এর আগে, ১৩ জুন হাফিজের দল মিল্লি মুসলিম লীগকে কাগজে কলমে বাতিল করে পাকিস্তান নির্বাচন কমিশন৷ জঙ্গি সংগঠন জামাত উদ দাওয়ার রাজনৈতিক শাখা মিল্লি মুসলিম লীগ৷ দলটিকে ‘ব’ কলমে চালায় খোদ হাফিজ সঈদ৷ পাকিস্তানে ভোটে দাঁড়ানোর স্বীকৃতি চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করে হাফিজ সঈদ৷ সেই আবেদনকে খারিজ করে দলটিকে বাতিল করে পাক নির্বাচন কমিশন৷ ৪ সদস্যের পাক নির্বাচন কমিশনের প্যানেল দল বাতিলের সিদ্ধান্ত নেয়৷ মূলত, জামাত উদ দাওয়ার ভাবধারায় প্রভবিত মিল্লি মুসলুম লীগ৷

জেইউডি সুপ্রিমো হাফিজ সঈদের কথায় দলটি চলে৷ তদন্তকারী সংস্থার পেশ করা তথ্যের ভিত্তিতেই এমএমএল-কে বাতিল করে কমিশন৷ গোটা ঘটনায় ক্ষুব্ধ হাফিজ জানায়, যে কোনও রাজনৈতিক ভাবদর্শ নিয়ে রাজনৈতিক দল গঠিত হতে পারে বলে জানায় সঈদ৷ দলের তরফে প্রায় ২০০ প্রার্থীকে কমিশনের সামনে পেশ করেন সঈদ৷ আল্লা ও আকবর তেহরিকের সঙ্গে মিল্লি মুসলিমকে যুক্ত করে রাজনৈতিক দলের স্বীকৃতি চায় সঈদ৷ কারণ, প্রথম থেকেই নির্বাচন কমিশনের স্বীকৃতি পেয়ে এসেছে আল্লা ও আকবর তেহরিক৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এ আফগানদের ঐতিহাসিক টেস্ট

ভোটে লড়তে অনেকদিন ধরেই ছক কষছে মিল্লি মুসলিম লীগ৷ গতবছরই নিজেদের রাজনৈতিক মর্যাদা পেতে ভোটে দাঁড়ানোর আবদেন করে মিল্লি মুসলিম৷ সেই ছাড়পত্র এতদিন আটকে থাকে৷ পাক রাষ্ট্রপতির জারি করা নিয়ম অনুসারে, মার্কিণ রাষ্ট্র দফতরের দ্বারা নিষিদ্ধ কোনও সংগঠনই পাকিস্তানে রাজনৈতিক মর্যাদা পাবে না৷ সেই নিয়ম মেনেই হাফিজের দলকে সরাসরি বাতিলের তালিকায় রাখে পাক নির্বাচন কমিশন৷ এবার আল্লা ও আকবর তেহরিককে সামনে রেখে মিল্লি মুসলিমকে পরোক্ষ রাজনৈতিক মর্যাদা দিতে তত্পর হল হাফিজ৷

চলতি বছরের এপ্রিল মাসে মিল্লি মুসলিম লীগকে নিষিদ্ধ ঘোষণা করে আমেরিকা৷ লস্কর-ই-তৈবার সঙ্গে যোগ রয়েছে মিল্লি মুসলিমের বলা হয়৷ যা অস্বীকার করে দলের প্রধান হাফিজ সঈদ৷ এতকিছুর পরও হাফিজ সঈদকে প্রচারের ছাড়পত্র দিল পাক নির্বাচন কমিশন৷ যা আবারও পাকিস্তানে হাফিজ সঈদের সুরক্ষিত ভাবমূর্তিকে প্রমাণ করল৷

The post বাতিল হয়েও ভোট প্রচারে হাফিজ সঈদ appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2lzm2ep
via IFTTT

Comments