Breaking News: নয়ানজুলিতে ভ্যান, জখম একাধিক পুলিশ কর্মী

স্টাফ রিপোর্টার, শিলিগুড়ি: শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে জলপাইগুড়ি রাজগঞ্জ-এর ফাটাপুকুর এলাকায় দুর্ঘটনার কবলে পুলিশের ভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় গাড়িটি। জখম তিনজন পুলিশকর্মী। তাঁদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ পুরুলিয়া থেকে তাঁরা ট্রেনিং সেরে ফিরছিলেন৷

রবিবার সকালে ফাটাপুকুর এলাকায় শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের দুর্ঘটনাটি ঘটে। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে পুলিশের ভ্যানটি যাচ্ছিল৷ গাড়িতে বেশ কয়েকজন পুলিশ কর্মীও ছিলেন৷ রাস্তায় পাশে থাকা ডিভাইডারে ধাক্কা মেরে নয়ানজুলিতে পুলিশের ভ্যানটি উল্টে যায়৷

ঘটনার খবর পেয়ে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। গাড়ির মধ্যে আটকে থাকা পুলিশকর্মীদের উদ্ধারের চেষ্টা করেন৷ আহত হন বেশ কয়েকজন পুলিশ। গাড়ির দরজা কেটে পুলিশকর্মীদের উদ্ধার করা হয়৷ গুরুত্বর আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ। তাঁদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে যান পুলিশের পদস্থ আধিকারিকরা৷

The post Breaking News: নয়ানজুলিতে ভ্যান, জখম একাধিক পুলিশ কর্মী appeared first on Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India.



from Bengali News | Latest Bengali News Live from Kolkata, West Bengal, India https://ift.tt/2tyqAFr
via IFTTT

Comments